কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপ। কিন্তু বিতর্কের রেস যেন কিছুতেই কাটছে না। এবার বিশ্বকাপ নিয়ে ফিফার ভিন্ন ভাবনা প্রকাশ্যে এলো। তাতে নাম জড়িয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের। জানা গিয়েছে আগামী দিনে বিশ্বকাপ সরাসরি নিজেরা আয়োজন করতে চাইছে না ফিফা এর জন্য একটি সংস্থা গঠন করতে চাইছে। এই সংস্থার কিছু মালিকানা বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেয়া হবে। এর থেকে যে অর্থ পাওয়া যাবে তা সদস্য দেশগুলির ফুটবলের উন্নয়নের কাজে লাগানো হবে।

 

 

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা খোলা হবে যার একুশ শতাংশ মালিকানা সরাসরি বিক্রি করে দেয়া হবে ফিফা পক্ষ থেকে একটি বিবৃত জানা হয়েছে এর এর ফলে ১৯০ কোটি টাকা করে পেতে পারে ৩৫ সদস্য দেশ যারা তারা ফুটবল ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারে গোটা প্রজেক্টটা ফিফাকে পরামর্শ দিচ্ছে জিপি মরগ্যান।

 

ফিফা জানিয়েছে, এই টাকা তাদের ২১১ সদস্য দেশের ফুটবলের উন্নতির কাজে লাগানো হবে। ফিফার ৩৭ সদস্যের কাউন্সিল ইতিমধ্যেই এই প্রস্তাব এনেছে। তবে সদস্য দেশগুলির সংখ্যাগরিষ্ঠ অংশ, অর্থাৎ, অন্তত ১০৬টি দেশ তাতে রাজি না হলে এই পরিকল্পনা বাস্তবায়িত করা মুশকিল।

 

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী বিশ্বকাপের আগে সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বেসরকারি সংস্থার থেকে ১০ বিলিয়ন ডলার অর্থ তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করা হবে। এর মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করা হবে। যৌথভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে। তবে ফিফার হাতেই খেলাধুলা ও নিয়মকানুনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।