আগামী রবিবার বিশ্বকাপের (FIFA World Cup) মেগা ফাইনাল। চ্যাম্পিয়ন দল শুধু ট্রফি বা সোনার পদকই নয় পাবে আরও একটি দামী উপহার। এই প্রথমবার চ্যাম্পিয়ন দলের কোচ-ফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ফাইনালে পর পুরস্কার বিতরণী মঞ্চেই এই রিং প্রদান করা হবে। 

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। আমেরিকার এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় জয়ী দলের সদস্যদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে।  মার্কিন মুলুকেই বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। 

এদিকে, রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ। আসন্ন বিশ্বকাপ ফাইনাল তার পরিচালিত ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ হবে।

 

মেসিরা ফাইনালে রেফারি নিয়ে অস্বস্তিতে থাকবেন কারণ ২০২২ সালে বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারা ম্যাচে এই একই রেফারি ছিলেন।