যত সময় গড়াচ্ছে ততই চাপ বাড়ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (FIFA President Gianni Infantino)। বিভিন্ন মহাদেশীয় সংস্থা তার বিরুদ্ধে মুখ খোলার পর এবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার অন্দরেও বাড়ছে বিরোধিতা। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও একাধিক দেশের ফুটবল দলের পুরস্কার মূল্য দেয়া হচ্ছে না বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত বছরের ডিসেম্বরে আরব কাপের ফাইনালে উঠেছিল জট ডন সেই প্রতিযোগিতার পুরস্কার মূল্য এখনও তারা পায়নি বলে জানান ফিফার প্রাক্তন সহ-সভাপতি প্রিন্স আলী বিন আল হুসেন (Former FIFA Vice-President Prince Ali bin Al-Hussein)। বিশ্বকাপ বিক্রি করার পরিকল্পনার জেরে চাপ বাড়তেই সহকর্মীদের সাহায্য পেতে মরিয়া জিয়ান্নি। বুধবার রাতে মরক্কোয় শীর্ষকর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছেন তিনি। 

জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে ফিফা সভাপতি (FIFA President)bভোটে জিততে 'ব্ল্যাকমেল' করেছেন। পদ আঁকড়ে রাখার অভিযোগ তো রয়েছে সঙ্গে আবার বিভিন্ন দেশের প্রাইজমানি আটকে রেখে চাপ সৃষ্টি করেছেন বলেও সমালোচনা বাড়ছে। সূত্রের খবর সভাপতি পদ ধরে রাখতে নাকি ইনফান্তিনোর ঘনিষ্ঠরা ফিফার ২১১ টি সদস্য দেশের ফুটবল সংস্থার কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন। যদিও তাতে খুব একটা সাড়া মেলেনি। বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতা গুলির বাণিজ্যিক সত্ত্বের একাংশ বিক্রির পরিকল্পনা ভেসে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে। শেষমেষ কি পদ ধরে রাখতে পারবেন ফিফা সভাপতি, কী উঠে আসবে আজকের বৈঠকে এখন সেটাই দেখার।