বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক সপ্তাহ  আগেই, তার রেশ কিছুতেই কাটছে না।   বিশ্বকাপে মোট ৩০৮ গোল হয়েছে। তার মধ্যে সেরা গোল কোনটা তা নিয়ে চর্চা অব্যাহত ছিল। অবশেষে ফিফার পক্ষ থেকে ঘোষিত হল  বিশ্বকাপের সেরা গোল।

ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের সেরা গোল বেছে নেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করা হয়। মোট ১২টি গোলের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেই ভোটগ্রহণ সোমবার শেষ হয়।  বিশ্বকাপের সেরা একাদশের পর এ বার সেরা গোল কোনটা, তা জানিয়ে দিল ফিফা। 

মেসি-এমবাপে-হালান্ডদের টেক্কা দিলেন অনামী  সিডনি লোপেস কাব্রাল(Sidny Lopes Cabral)।    দর্শকদের ভোটের মাধ্যমে ঠিক হয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেরা গোল করেছেন কাবো ভার্দের ফুটবলার। রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে করা কাবো ভার্দের পরিবর্ত হিসাবে  কাব্রালের গোলটিকেই এ বারের বিশ্বকাপের সেরা গোল বেছে নেওয়া হয়েছে। দর্শকেরা সেই গোলটিকেই সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে কাব্রালের বাঁক খাওয়ানো গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে চার ম্যাচ খেললেও নজর কাড়েন কাবো ভর এ বারের বিশ্বকাপে নজর কেড়েছে কাবো ভার্দে গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের সময় থেকেই নায়ক হয়ে উঠেছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা।। মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমে নকআউট পর্বে খেলেছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অপরাজিত ছিল তারা। গ্রুপের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিয়েছে কাবো ভার্দে। নক আউটের ম্যাচে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে ছোট্ট দেশটি।