বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে  না আর্জেন্টিনা দলের।  বিশ্বকাপ ফাইনালে হেরে স্পেনের কাছে বিশ্বর‍্যাঙ্কিংয়েও ১ নম্বর স্থানে খোয়াতে হয়েছে। এবার ক্লাব ফুটবল খেলা নিয়েও সমস্যায় পড়লেন আর্জেন্টিনা দলের তিন ফুটবলার এঞ্জো ফের্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো।

সেমিফাইনালে  ইংল্যান্ডকে হারিয়ে মাঠেই একটি ব্যানার তুলে ধরেন আর্জেন্টিনার ফুটবলারেরা। সেই ব্যানারে লেখা ছিল, ‘ফকল্যান্ড আমাদেরই।’ ফকল্যান্ড দ্বীপ ঘিরে ইংল্যান্ড ও আর্জেন্টিনার রক্তাক্ষয়ী যুদ্ধে ইতিহাসের পাতায় স্মরণীয় অধ্যায়। সেই স্মৃতিই উস্কে দেন আর্জেন্টিনার ফুটবলারেরা।


আর্জেন্টিনার যে দল বিশ্বকাপে খেলেছে, তার তিন ফুটবলার এঞ্জো ফের্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো প্রিমিয়ার লিগের ক্লাবে খেলেন। এঞ্জো চেলসি, লিসান্দ্রো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রোমেরো টটেনহ্যাম হটস্পারে খেলেন। কিন্তু প্রিমিয়ার লিগের আগামী মরশুমে তাঁদের খেলা অনিশ্চিত। তিন আর্জেন্টিনা ফুটবলারের কীর্তি একেবারের ভালো চোখে দেখছে না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাদের নির্বাসিত করা হতে পারে।

ইংল্যান্ডকে হারানোর পর মাঠের মধ্যেই ফকল্যান্ডের স্মৃতি খুঁচিয়ে দেন মেসিরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ব্রিটিশ ধারাভাষ্যকার থেকে রাজনীতিকদের বড় অংশ । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে অনেকেই ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। আর্জেন্তিনীয় খেলোয়াড়দের ব্রিটেনে থাকাটা আদৌ 'জনস্বার্থের অনুকূল' কি না, তা খতিয়ে দেখা হবে।ফলে তাদের খেলা রীতিমতো অনিশ্চিত। প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের লিগে ক্লাব ফুটবল খেলা এই তারকারা যখন ফিরবেন, তখন কি তাঁদের ওয়ার্ক ভিসা বাতিল হতে পারে? বিতর্কের জেরে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে

এদিকে,  রবিবার স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফাইনালের পর একাধিক সংঘর্ষ ও বিতর্কিত ঘটনার জেরে ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে একটি শাস্তিমূলক তদন্ত শুরু করেছে । আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থাটি রেফারির প্রতিবেদন এবং ম্যাচের ফুটেজ খতিয়ে দেখবে।