লাল কার্ড দেখলেন ফুটবলার, ক্ষতি হল আমেরিকা দলের, কিন্তু পেট ভরল মার্কিন সমর্থকদের! কিছুটা অবাক করা হলেও এমন ঘটনাই ঘটেছে ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026)।
বিশ্বকাপ শুরুর আগে, গত মে মাসে একটি বিশেষ অফার ঘোষণা করেছিল পিৎজা( Pizzas ) প্রস্তুতকারক সংস্থা ডমিনোজ। সংস্থার পক্ষ বলা হয়েছিল,মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ফুটবলার যদি বিশ্বকাপ চলাকালীন লাল কার্ড দেখেন, তবে সমর্থকদের হতাশা কিছুটা লাঘব করতে ডমিনোজ ১০ লক্ষ ডলার মূল্যের ‘এমারজেন্সি পিৎজা’ ( Pizzas ) বিনামূল্যে দেবে।সেই কথাই রাখল পিৎজা প্রস্তুত কারক সংস্থা।
শেষ ১৬ তে মেক্সিকোর বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র। খেলার বয়স তখন ৬৪ মিনিট। লাল কার্ড দেখলেন ২৪ বছর বয়সি এই আমেরিকান ফুটবলার বালোগান। এরই ফলে ১০ লক্ষ পিৎজা বিনামূল্যে বিতরণ করবে ডোনিনোজ।
পিৎজা প্রস্তুত কারক সংস্থা জানিয়েছে, এই অফারের সুবিধা পাবেন শুধু সেই সমর্থকেরাই, যাঁরা ১০ জুনের মধ্যে সংস্থার ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেছিলেন। নির্বাচিত গ্রাহকেরা ২০২৬ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যের ‘ইমার্জেন্সি পিৎজা’ সংগ্রহ করতে পারবেন।
একইসঙ্গে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সংস্করণের জার্সি, ক্যাপ ও স্লাইডসও বাজারে আনা হয়েছিল বলে জানায় সংস্থাটি। কথা রেখেছে তারা। ঘোষণা মতোই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছে সংস্থাটি।
















