কয়েক মাসের লড়াই শেষ, জীবন যুদ্ধে হার মানলেন আফগানিস্তানের প্রাক্তন তারকা পেসার শাপুর জাদরান(Shapoor Zadran)।  ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন জাদরান।  কথাই  আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করা হয়েছে।

 

 বাঁহাতি পেসার জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস রোগে ভুগছিলেন। বিরব এই রোগে অতিরিক্ত সক্রিয় শ্বেত রক্তকণিকা শরীরের নিজস্ব অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে আক্রমণ করে।ফলে ক্রমশ দুর্বল হতে থাকে শরীর। 

 

গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন  আফগান ক্রিকেটার। আফগানিস্তানের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন গত কয়েক মাস ধরে তিনি দিল্লি-এনসিআর অঞ্চলে চিকিৎসাধীন ছিলেন।  ভারতে চিকিৎসার পর শুরুতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ২০ দিন পর তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি দিলেন জাদরান।

 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছেন, আফগানিস্তানের ক্রিকেটে জাদরানের অবদান কখনও ভোলা যাবে না। তাঁর লড়াকু মানসিকতা এবং খেলাটির প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের বহু আফগান ক্রিকেটারের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।জাতীয় দলের হয়ে তিনি সম্মান, সাহস এবং গর্বের সঙ্গে খেলেছেন। 

 ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আফগান ক্রিকেটার। এই সময়ে ৪৪টি একদিনের ম্যাচে ৪৩টি উইকেট পেয়েছেন। পাশাপাশি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত মুখ ছিলেন তিনি।