মরশুম শুরু হয়ে গেলেও এখনও ইস্টবেঙ্গলের স্পনসর বা ইনভেস্টর কারা হবে তা এখনও চূড়ান্ত নয়, এরইমধ্যে দল গঠনে খামতি নেই। এক মরশুমের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার নাচো মনসালভেকে(Madrid defender) দলে নিল ইস্টবেঙ্গল(East bengal)।
গত মরশুমে লাল হলুদের সাফল্যের নেপথ্যে অন্যতম নাম কেভিন সিবিলে। মরশুমের শুরুর দিকে চোটের জন্য না থাকলেও পরের দিকে তিনি ফিরে একের পর এক ম্যাচে দলকে ভরসা জোগান। চ্যাম্পিয়ন করেন তিনি দল ছাড়েন।ফলে রক্ষণকে শক্তিশালী করতে স্প্যানিশ বিদেশিকে দলে নিল লাল হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলের দুই নতুন বিদেশি নাচো মনসালভে ও দানি রামিরেজ আগেও একসঙ্গে খেলেছেন পোল্যান্ডের এলকে লদসে। এবার ইস্টবেঙ্গলে নিজেদের ম্যাজিক দেখাবেন নাচো-দানি জুটি।
৩২ বছর বয়সী এই স্পেনীয় সেন্টার ব্যাক স্পেন ছাড়াও নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও পোল্যান্ডের ক্লাব ফুটবলে খেলেছেন। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে আলোচনায় এসেছিলেন নাচো। সেই সময় চোটের কারণে দলের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার দিয়েগো গোদিন, হোসে হিমেনেজ এবং স্তেফান সাভিচ বাইরে থাকায় দিয়েগো সিমিওনে খেলান নাচোকে।
সিমিওনের কাছ থেকেও প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন এই তরুণ ডিফেন্ডার। ওই একটি ম্যাচই অ্যাটলেটিকোর সিনিয়র দলের হয়ে নাচোর প্রথম ম্যাচ ছিল। অ্যাটলেটিকোর শক্তিশালী ডিফেন্স লাইনের কারণে আর সুযোগ পাননি তিনি। পরের মরশুমেই তিনি যোগ দেন দেপোর্তিভো দে লা কোরুনিয়ায়। ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হিসেবে অ্যান্টনিও লোপেজ হাবাসের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর পরামর্শেই ন্যাচোকে দলে নেওয়া হল।
কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে রেনবোর বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী মহামেডান। গোল করলেন জুয়েল মজুমদার ও ফারদিন আলী মোল্লা, ইসরাফিল দেওয়ান। দীর্ঘদিন বাদে জয়ের পর সমর্থকদের বাঁধনভাঙা উচ্ছাস দেখা গেল । মহামেডান ক্লাবে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ উপস্থিত ছিলেন।

















