শেষ ল্যাপে বিশ্বকাপ(FIFA World Cup)। কাপ জয়ের দুয়ারে চার দল। মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। হাইভোল্টেজ ম্যাচে স্পেন মুখোমুখি হচ্ছে ফ্রান্সের(France)। বিশ্বকাপের অপ্রতিরোধ্য ফ্রান্সের সামনে স্প্যানিশ চ্যালেঞ্জ। মেগা ম্যাচের আগে সব থেকে বড় প্রশ্ন এমবাপেকে নিয়ে?

  মরক্কোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন  চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল ফরাসি স্ট্রাইকার৷ তাই স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে যে গোল্ডেন বুটের দৌড়ে থাকা তারকাকে কি পাবে ফ্রান্স?  স্পেন ম্যাচের আগে এমবাপেকে নিয়ে বড় স্বস্তি ফরাসি শিবিরে। দলের সেরা  তারকার ফিটনেস আপডেট দিলেন ফ্রান্স কোচ দেশঁ।

স্পেন ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ জোর দিয়ে বলেছেন যে, স্পেনের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালের জন্য কিলিয়ান এমবাপে পুরোপুরি ফিট আছেন । দেশঁ বলেন, ‘এমবাপে দলের বাকিদের সঙ্গে অনুশীলন করেছে। তবে ১৫ মিনিটের বদলে এক একটি ড্রিলে ওকে ১০ মিনিট করে অংশ নিতে দেওয়া হয়েছে।’ চোটের কারণে তাঁর সেমি ফাইনালে না খেলার কোনও আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন এমবাপে নিজেও।

প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে  দিদিয়ের দেঁশ  জানিয়েছেন এই ম্যাচে স্পেনই ফেভারিট। যদিও স্পেন কোচ লুই ফুয়েন্তে বলেছেন, "ফেভারিট কি না, তাতে দলের ওপর আলাদা কোনও চাপ তৈরি হয় না। দেশের হয়ে ভাল পারফর্ম করার চাপ আমাদের এমনিতেই সব সময় থাকে।"