ফিফা বিশ্বকাপের (FIFA World Cup ) রাউন্ড অফ ১৬ এর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল ফ্রান্স(France)। একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। কোয়ার্টার ফাইনালে মরোক্কোর বিরুদ্ধে খেলবে ফ্রান্স(France) ।

জার্মানিকে হারানো প্যারাগুয়ে এই ম্যাচের  শুরু থেকেই ৫-৪-১ ছকে ১০ জনে মিলে রক্ষণ সামলাতে থাকেন। এরফলে  কিছুতেই গোল মুখ খুলতে পারছিলেন না ফরাসিরা। লাতিন আমেরিকার দলটির ম্যানেজার গুস্তাভো আলফারোর এই কৌশল ক্রমশই হতাশ করে দিচ্ছিল এমবাপেদের। পাশাপাশি সুযোগ পেলেই আলমিরন ও এনসিসো প্রতি আক্রমণে হানা দিচ্ছিলেন ফ্রান্সের রক্ষণে। গুস্তাভে্া আলফারো সামনে রেখেছিলেন শুধু আলমিরনকে।। 

প্রথমার্ধে বার্কোলাদের বিচ্ছিন্ন কয়েকটি আক্রমণ ছাড়া গোলের দেখা পায়নি কোনও দলই। ৬১ মিনিটে বার্কোলাকে তুলে দেসেরি দুয়েকে নামায় ফ্রান্স। পিএসজি’র উইঙ্গার কাট করে বক্সের মধ্যে ঢোকার রাস্তাটা জানান। দেশঁ এই চালেই হল বাজিমাত। 

 ৭০ মিনিটের মাথায় একক দক্ষতায় বল নিয়ে বক্সে ঢোকেন দুয়ে। প্যারাগুয়ের তিন ডিফেন্ডার তাঁকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও পরে ভার রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপের। বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা হয়ে গেল ১৯, চলতি বিশ্বকাপে ৭ নম্বর গোল এল তাঁর পা থেকে। এরপর রক্ষণ সামলে জয় হাসিল করে ফ্রান্স।

এদিকে, ফিফা বিশ্বকাপের প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলো গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো। হাউস্টন স্টেডিয়ামে, ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন আজ্জেদিন উনাহি (৫০', ৮২') ও শেষ মুহূর্তে অপর গোলটি করলেন সুফিয়ান রহিমি (৯০'+৮')।