বিশ্বকাপের প্রথম কোর্য়াটার ফাইনালে(World Cup quarterfinal) ফ্রান্স খেলতে নামছে মরক্কোর(France vs Morocco) বিরুদ্ধে। মেগা ম্যাচের আগে আক্রমণভাগ নিয়ে চিন্তা মরক্কো শিবিরে। দলের প্রধান স্ট্রাইকার  ইসমাইল সাইবারির খেলা নিয়েই প্রবল অনিশ্চয়তা আছে। এখনও পর্যন্ত মরক্কোর সর্বোচ্চ গোলদাতা  সাইবারি।

 কানাডার বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে তাঁর চোট পুরোপুরি সারেনি। ফলে তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে আফ্রিকান দলকে।  বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন সাইবারি। রাউন্ড অফ ৩২-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারি জয়সূচক গোলও আসে তাঁর পা থেকেই।

তবে সাইবারি না থাকলেও তাদের খেলার ধরন যে বদলাবে না তা স্পষ্ট করে দিয়েছেন মরক্কোর কোচ। ২০২২ সালের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মরক্কো। ফলে এবার মরক্কোর কাছে বদলার সুযোগ। ধারে ভারে ফ্রান্স অনেক শক্তিশালী, কিন্তু হার না মানা জেদই ভরসা মরক্কোর।

এই ম্যাচে নজর থাকবে এমবাপে-হাকিমির ডুয়েলের দিকে, ফরাসি স্ট্রাইকারকে আটকানোর দায়িত্ব থাকবে হাকিমির উপর। এই ম্যাচে চর্চায় রেফারিরাও কারণ ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারিই আর্জেন্টিনার। প্রধান রেফারি-আর্জেন্টিনার ফাকুন্দো তেলো , তাঁর সহকারীরাও মেসির দেশের। এখানেই আপত্তি ফরাসি শিবিরের।


মুখে অবশ্য এই নিয়ে কোনও কথা বলছেন না ফ্রান্সের কোচ থেকে ফুটবলার। কোচ দেশঁ জানিয়েছেন, “আমাদের তো মাঠে খেলতে হবে।আমাদের প্রতিপক্ষ তো মরক্কো। রেফারিরা নন। রেফারিদের উপর আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে। ” এমবাপে (Mbappe) জানিয়েছেন, “কে কোন দেশের রেফারি জানি না, আমার কাজ মাঠে নেমে গোল করা এবং দলকে জেতানো।”