সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) শেষ ১৬-তে প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স(France) ।  আর একটি এমবাপের জোড়া গোল করলেন, অপর গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এই জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচটি ম্যাচে অন্তত তিনটি করে গোল করার কীর্তি গড়েছে ফ্রান্স(France)।

নিখুঁত পরিকল্পনা মাফিক ফুটবল খেলল ফরাসিরা। এই ম্যাচে ফ্রান্সের ডাগ আউটে ছিলেন কোচ দিদিয়ের দেঁশ। যদিও প্রথম ৪৫ মিনিট সুইডেন আটকে রেখেছিল ফ্রান্সকে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোলের লকগেট খুলল ফ্রান্স। ৪৫ মিনিটে দলকে এগিয়ে দিলেন এমবাপে। চলতি বিশ্বকাপে এটা তাঁর পঞ্চম গোল। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার সর্বকালীন ইতিহাসে টপকে গেলেন জার্মান কিংবদন্তি মিরাস্লোভ ক্লোসেকে।

৫৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় ফ্রান্স। ওলিসের পাস থেকে গোল করেন ব্র্যাডলি বার্কোলা। তাঁর দুরন্ত ফিনিশিংও মনে রাখার মতো। ৭৪ মিনিটে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে এমবাপ্পের থেকে বেশি নক আউট রাউন্ডে গোল আর কেউ করেন নি! অনবদ্য রেকর্ড  সৃষ্টি করলেন ফরাসি তারকা। বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ।  ব্রাজিলের রোনাল্দো ও লিওনিদাসের আট গোলের রেকর্ড ভেঙে নকআউটে সর্বোচ্চ গোলদাতার হলেন এমবাপে। এবারের বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা হল ৬, সর্বমোট ১৮। যদিও হ্যাটট্রিকের সুযোগ থাকলেও এমবাপেকে তুলে নেন দেঁশ।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অফ ৩২ এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারাল নরওয়ে। নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। শেষে নরওয়েকে জেতান আর্লিং হালান্ড। এই জয়ের ফলে শেষ ১৬ এ ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।