কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
খেলা

বুমরাহদের চোট সারাতে ব্যর্থ, বোর্ডের সেন্ট্রাল অফ এক্সিলেন্সের কাজে অখুশি গম্ভীর!

চোট সারিয়ে উঠতে পারছেন না নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এমনকি ঘাড়ের চোট সারছে না গিলেরও। এই পরিস্থিতিতে  সেন্ট্রাল অফ এক্সিলেন্সের ভূমিকা প্রশ্নের মুখে।

বুমরাহদের চোট সারাতে ব্যর্থ, বোর্ডের সেন্ট্রাল অফ এক্সিলেন্সের কাজে অখুশি গম্ভীর!

বিগত কয়েক বছর ধরেই চোটের সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ বার বার চোট পাচ্ছেন, প্রশ্ন উঠছে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্ট্রাল অফ এক্সিলেন্সে ভূমিকা নিয়েও। বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস টেস্টে পাস করেও দল থেকে বাদ পড়লেন বুমরাহ। চোট সারিয়ে উঠতে পারছেন না নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এমনকি ঘাড়ের চোট সারছে না গিলেরও। এই পরিস্থিতিতে  সেন্ট্রাল অফ এক্সিলেন্সের ভূমিকা প্রশ্নের মুখে।

Sponsored

Sranchi In Article

বুমরাহগ বাদ পরার পরই তীব্র বিতর্ক শুরু হয়ছে। সেন্ট্রাল অফ এক্সিলেন্সের ফিট সার্টিফিকেট পাওয়ার কয়েকদিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। জানা গিয়েছে বুমরাহ  বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন। এর ফলেই ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের চিকিৎসকেরা তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না।  প্রশ্ন উঠছে কীভাবে বুমরাহকে ফিট সার্টিফিকেট দিল  সেন্ট্রাল অফ এক্সিলেন্স

নীতিন প্যাটেল দায়িত্ব ছাড়ার পর সেন্টার অব এক্সলেন্সে স্পোর্টস সায়েন্স টিমের প্রধান হিসাবে স্থায়ীভাবে কাউকে নিয়োগ করা হয়নি। ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন ধনঞ্জয় কৌশিক। প্লেয়ারদের চোট সারিয়ে ফেরার ক্ষেত্রে ‘রিটার্ন টু প্লে’ প্রোটোকল মানা হচ্ছে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে  প্রধান ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈনও স্ক্যানারের তলায়, কেন বার বার ক্রিকেটারেরা চোট পাচ্ছেন, কেন চোট সারতে সময় লাগছে, চোট সারার পরেই আবার কেন তাঁরা চোট পাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি ভারতীয় দলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে সোহম দেশাইয়ের বদলে আদ্রিয়ান লে রু-কে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।

 এই পরিস্থিতিতে  সেন্ট্রাল অফ এক্সিলেন্সের ভূমিকায় খুশি নন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দল গড়তে সমস্যায় পড়ছেন গম্ভীররা। এই প্রেক্ষাপটে একটা রিভিউ বৈঠক হতে পারে। দলের চিফ কোচ গৌতম গম্ভীর, নির্বাচক প্রধান অজিত আগরকর, ‘সিওই’ প্রধান ভিভিএস লক্ষ্মণ আর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া থাকবেন এই বৈঠকে। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →