আগামী আইপিএল শুরু হতে অনেক দিন বাকি, কিন্তু হার্দিক পাণ্ডিয়ার দলবদল ঘিরে চর্চা তুঙ্গে। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন তা এক প্রকার নিশ্চিত। ২০২৪ সালে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসার পর থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেও বিশেষ সাফল্য পায়নি মুম্বই। গত তিন মরশুমে মাত্র একবার প্লে অফে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। হার্দিকের দলে নেওয়া নিয়ে জল্পনা উস্কে দিল কেকেআর।
রাহানের উত্তরসূরি হার্দিক! নাইটদের পোস্টে বাড়ল জল্পনা
আগামী আইপিএল শুরু হতে অনেক দিন বাকি, কিন্তু হার্দিক পাণ্ডিয়ার দলবদল ঘিরে চর্চা তুঙ্গে। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন তা এক প্রকার নিশ্চিত।
Sponsored

হার্দিক শর্ত দিয়েছেন, তিনি যে দলেই যোগ দেবেন, সেখানে অধিনায়ক হিসাবে খেলবেন। গুজরাতে তা সম্ভব নয়। সেখানে অধিনায়ক শুভমান গিল। শুভমান ভারতের টেস্ট ও এক দিনের দলেরও অধিনায়ক। ফলে তাঁকে সরাবে না গুজরাত।
সিএসকে দলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদি তাঁকে সরানো হয়, তা হলে সঞ্জু স্যামসন রয়েছেন। অজিঙ্ক রাহানের অবসরের পর কেকেআরের অধিনায়ক পদও এখন ফাঁকা। সহ অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখনই তাঁকে নেতা হিসাবে ভাবতে পারছে না নাইট শিবির। সেকারণেই হার্দিক দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। তবে হার্দিকের সঙ্গে কোনও ক্রিকেটারকে ট্রেড করা হবে, নাকি স্রেফ ক্যাশ ডিল হবে তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে কেকেআরের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আসলে বুধবার রাতে কেকেআরের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে বরুণ চক্রবর্তীর একটি ভিডিও পোস্ট করা হয়। বরুণ এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের চোট সারাতে ঘাম ঝরাচ্ছেন। হার্দিকও সেখানেই রয়েছেন। তিনিও চোট সারাতে বেঙ্গালুরু গিয়েছেন। কেকেআরের পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে জিমে কসরত করছেন বরুণ। কয়েক সেকেন্ড বাদেই সেখানে হার্দিকের এন্ট্রি। নাইট স্পিনারের ভারোত্তোলনের ভঙ্গি নকল করে তাঁকে খোঁচা দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। খুব সাধারণ খুনসুটির ওই ভিডিওটিকেই নাইট সমর্থকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন।
পাণ্ডিয়াকে দলে নিতে আগ্রহী আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি। তালিকায় নাম রয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসেরও। তবে হার্দিককে সই করার লড়াইয়ে নাইটরাই এগিয়ে বলে মনে করা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













