কমনওয়েলথ গেমসে  ভারোত্তোলনে পদক জিতে দেশকে গর্বিত করেছেন ঋষিকান্ত সিং(Rishikanta Singh)। পুরুষদের ৬০ কেজি বিভাগের ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেয়ে  রুপো জিতলেন মণিপুরের ক্রীড়াবিদ।ধারাবাহিক পরিশ্রম ও পারফরম্যান্সের জোরে তিনি ভারতীয় ভারোত্তোলনের অন্যতম উজ্জ্বল মুখ। কিন্তু তার যাত্রাপথ সহজ ছিল না কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে স্বপ্নপূরণ করতে হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ক্রীড়া পরিকাঠামোর অধীনে প্রশিক্ষণ নিয়ে তিনি দেশের অন্যতম নির্ভরযোগ্য লাইটওয়েট ভারোত্তোলকে পরিণত হয়েছেন। 

২৮ বছর বয়সি ঋষিকান্ত সিং-র(Rishikanta Singh) বাড়ি মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। আর্থিক সংগ্রামের মধ্যে দিয়েই তাকে লড়তে হয়েছে এমনকি উপার্জনের জন্য তাকে অন্যের বাড়িতে বাসন মাজতে হয়েছে। বাড়ির আর্থিক অনটন সামলাচতে শুধু দিনের বেলায় নয় একইসঙ্গে সন্ধ্যার পরও কাজ করতে হত তাঁকে। একটি নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্কে জল ভরার কাজ করতেন।

কিন্ত সেই ঋষিকান্তের জীবন বদলে গেল কমনওয়েলথে গেমসে পদক জিতে। গেমস ভিলেজে তাঁর জন্য বিশেষ আয়োজন করা হয়। অন্যের এঁটো বাসন মেজে বড় হওয়া সেই ছেলের জন্যই সাজানো ছিল বিশেষ নৈশভোজ। দেশকে গর্বিত করার জন্য সামান্য আয়োজন।   চার  বছর আগে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অভিষেক হয় ঋষিকান্তের। আগের বার ৫৫ কেজি বিভাগে নেমেছিলেন। কিন্তু পদক আসেনি। খালি হাতেই ফিরতে হয়। এরপর হতাশায় না ভুগে নিজেকে আরও ধারালো করেন। ওজন বাড়িয়ে লুফে নেন নতুন চ্যালেঞ্জ। এবার পদক জিতে দেশকে গর্বিত করলেন।