কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ক্রিকেটার অভিষেক পোড়েল।তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটার অভিষেক পোড়েল। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বাংলা দলের ক্রিকেটার। কিন্তু সোমবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।
সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, যেহেতু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। আপনি জামিনের জন্য আবেদন করুন। তালিকা মেনেই মামলার শুনানি হবে।
অভিষেকের আইনজীবী বলেন, ওই মামলায় চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। গ্রেফতারের আশঙ্কায় এই মামলা করা হয়েছিল। কিন্তু তার আগেই গ্রেফতার করা হয়। এখন এই আদালতে মামলা বিচারাধীন থাকার কারণে জামিনের আবেদন করা যাচ্ছে না। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। তবে, সেই শুনানির আবেদন নাকচ করে দেন বিচারপতি।
এক ডাক্তারির ছাত্রী তাঁর বিরুদ্ধেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে থানায় দ্বারস্থ হোন। তারপরই গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। অভিযোগ, কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি বর্তমানে হুগলি জেলে বন্দি রয়েছেন।
ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। অভিযোগ ওঠে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় দুজনে বিদেশে ঘুরতে যান। কিন্তু তারপর ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন ক্রিকেটার। তাদের মধ্যে আরও দূরত্ব হয়।এরআগেও তাদের মধ্যে অশান্তি হয় কিন্তু পুলিশে অভিযোগ করেননি তরুণী।
শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন চিকিৎসক পড়ুয়া তরুণী। মগরা থানায় ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রথমে ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যান সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর অভিযোগকারী তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে গ্রেফতার করা হয় অভিষেক।
গ্রেফতারির পর পর অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে সিএবি। ২০২৬-২৭ মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে লাল বল ও সাদা বল— দুই ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন তিনি।
















