ক্লাবের আর্থিক সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়ে মহমেডান ক্লাবের সভাপতি হয়েছিলেন হুমায়ূন কবীর। ২ মাস কেটে গেলেও এখনও প্রতিশ্রুতিপূরণে ব্যর্থ হুমায়ূন। পুরানোদের সরিয়ে নতুন কমিটি গঠন করেছেন। এখনও ইনভেস্টর বা স্পনসরের নাম ঘোষণা করতে পারেননি। ফিফা ব্যান থেকে ক্লাব মুক্তি পাবে ১ সেপ্টেম্বর। তার আগে আইএসএলের দল গঠনের দিশা নেই। এরইমধ্যে পাওয়া গেল আরও চাঞ্চল্যকর তথ্য।
ক্লাবের আর্থিক সংকটাতে নিজেই সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন। এমনকি বেশ কয়েক কোটি টাকা নিজে থেকে দেবেন বলে কর্তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ।কিন্তু যে খবর উঠে আসছে তা অত্যন্ত কষ্টকর হতে পারে সাদা কালো সমর্থকদের জন্য ।একটি ওয়েবসাইটের খবর অনুসারে হুমায়ুন কবীর ক্ষমতায় আসার পরে তিনটি চেক দিয়েছিলেন ক্লাবকে। কিন্তু তিনটি চেকই বাউন্স করেছে। ফলে প্রশ্ন করতে শুরু করেছে হুমায়ুন কবীরের প্রতিশ্রুতি নিয়ে। এই বিষয়ে বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে ক্লাবের কর্তা ওয়াসিম আক্রমকে ফোন করা হলে তিনি বলেন, এই বিষয়ে যা বলার হুমায়ুন কবির নিজেই বলবেন. চেক বাউন্স হয়েছে গোটা বিষয়টি যেভাবে গণমাধ্যমের কাছে পৌঁছে গেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
হুমায়ুন বলেন, “আমি আমার ক্লাবের স্বার্থে চেক দিয়েছি। আজ শেষ দিন হলেও ৩-৪ দিন পরে ক্লিয়ার করতে পারি। কে কী বলবে? আমি প্রেসিডেন্ট, আমি যা বলব তাই হবে। কেউ আমার পারমিশন ছাড়া কেন আগে থেকে চেক জমা করতে গিয়েছে? ২-৪ দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে।
দল ইতিমধ্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে। কলকাতাও লিগেও খেলছে। কিন্তু মাঠে ভালো পারফরম্যান্সের জন্য প্রয়োজন শক্ত পোক্ত ক্লাব প্রশাসন। অতীতে আর্থিক সংকট ভুগিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবকে।
এদিকে কলকাতা লিগে জয় পেল সাদা কালো । সুরুচি সংঘ কে ২-০ গোলে হারালো সাদাকালো ব্রিগেড ।
















