ক্রিকেটের আকর্ষণ বাড়াতে শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্ট যে যথেষ্ট নয় তা বুঝতে পারছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।  তাই দ্বিপাক্ষিক সিরিজ কমানোর কথা ভাবছে জয় শাহরা। অনেক সময় দ্বিপাক্ষিক সিরিজ গুলির কোন আকর্ষণ থাকছে না।  তাই দ্বিপাক্ষিক সিরিজের বদলে এবার ত্রিদেশীয় সিরিজ বা চার দলীয় টুর্নামেন্ট বেশি করার কথা ভাবছে আইসিসি।

 একইসঙ্গে আইসি চাইছে আরও বেশি ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে। কয়েকদিন আগেই আইসিসি CEO  সংযোগ গুপ্তা জানিয়েছিলেন,  দ্বিপাক্ষিক সিরিজ কখনই ক্রিকেটকে বাঁচাতে পারবে না। দর্শকদের আগ্রহ ফেরাতে হলে বিকল্প ভাবনা চিন্তা করতে হবে। এর জন্য প্রয়োজন চার দলীয় টুর্নামেন্ট ।আইসিসি মনে করছে আর্থিক বিনিয়োগ বাড়ানোর জন্য দর্শকদের উৎসাহ দরকার কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের প্রতি মানুষের আকর্ষণ কমে যাচ্ছে। 

ভারত পাকিস্তান কূটনৈতিক টানাপোড়নের ছেড়ে দীর্ঘদিন ধরে বন্ধ ২ দেশের দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দেশ মুখোমুখি হয় না ।  পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী দিনে আরও বেশি ভারত এবং পাকিস্তানের ম্যাচ আয়োজন করা হতে পারে। কারণ দর্শকদের এই ম্যাচের দিকে অতিরিক্ত আকর্ষণ থাকে। এই দুই দেশ দিপাক্ষিক সিরিজ খেলে না । তাই নিরপেক্ষ দেশে ত্রিদেশীয় সিরিজ বা  চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এই সিরিজের শ্রীলঙ্কা ,বাংলাদেশের মতো দলকে আমন্ত্রণ জানানো হতে পারে । নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমীরশাহী, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার নামও উঠে আসছে। পাকিস্তান এই টুর্নামেন্ট খেলতে বেশি আগ্রহী। তবে ভারতের অবস্থান এই বিষয়ে স্পষ্ট নয়।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলির বৈঠক। ওই বৈঠকে ১২টি পূর্ণ সদস্যের দেশ এবং ৮টি অ্যাসোসিয়েট সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভাতেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।