ফুটবল বিশ্বকাপে মজে ক্রীড়া দুনিয়া, এরইমধ্যে ক্রিকেটে বড়সড়় বদলের পথে আইসিসি(ICC)!   একদিনের ক্রিকেটে ওভার সংখ্যা কমানো থেকে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যঞ্চাইজিগুলোর মধ্যে টি-টোয়েন্টি লিগ, একাধিক নতুন সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

 ফুটবল বিশ্বকাপে যেখানে দল সংখ্যা বাড়ছে, সেখানে উল্টো ছবি দেখা যেতে পারে  ক্রিকেটে। একদিনের বিশ্বকাপে দল সংখ্যা ১৪ থেকে ১২ হতে পারে। সেখানে একটি ‘সুপার সেভেন’ পর্ব যুক্ত হতে পারে। আগামী বছর বিশ্বকাপ থেকেই এই নতুন ফর্ম্যাট  চালু হতে পারে। ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ ২০ দলেরই হবে। এছাড়া টি২০ বিশ্বকাপেও সুপার এইট পর্বকে সুপার টেন করা হতে  পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনাল খেলবে না,এই টুর্নামেন্টে সেমিফাইনাল হতে পারে।  আফগানিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবোয়েকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা নিয়ে কথা চলছে। 

একদিনের ক্রিকেটে ফর্ম্যাটে বদল হতে পারে। ৫০ ওভার নয়,  ৪০ ওভার করা হতে পারে। ওয়ানডে বিশ্বকাপের বাছাই ফরম্যাটে সুপার লিগ ধরন আর ফেরানো হবে না। 


বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যঞ্চাইজিগুলোর মধ্যে টি-টোয়েন্টি লিগ হতে পারে। কবে হবে সেটা এখনও চূড়ান্ত নয়, ক্যালেন্ডারে ফাঁকা সময় দেখে এই টুর্নামেন্ট হতে পারে।