কলকাতা লিগের গ্রুপ পর্ব সমাপ্ত হয়েছে সোমবার। মঙ্গলবারই সুপার সিক্সের সূচি ঘোষণা করে দিল আইএফএ। একইগ্রুপ থেকে সুপার সিক্সে উঠায় চলতি কলকাতা লিগে ডার্বি ম্যাচ আর হবে না। কিন্ত হবে দুটো মিনি ডার্বি।
সুপার সিক্সের প্রথম ম্যাচ হবে আগামী ১০ সেপ্টেম্বর। ঘরের মাঠে মোহনবাগান খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। একইদিনে একই সময়ে ইস্টবেঙ্গলও খেলবে ইউনাইটেড এসসির বিরুদ্ধে। ১১ তারিখ মহমেডান খেলবে ভবানীপুরের বিরুদ্ধে। ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে। ১৩ তারিখ ইউনাইটেড এসসির বিরুদ্ধে মোহনবাগান। প্রথম মিনি ডার্বি ১৪ সেপ্টেম্বর। বারাসতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মহমেডান। মোহনবাগান মহমেডানও হবে বারাসতে ১৭ সেপ্টেম্বর। দুটি মিনি ডার্বি শুরু হবে ৩টের সময়। ১৯ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে।
প্রায় ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বড় ফুটবল ফিরেছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর সংস্কার করা হয়েছে স্টেডিয়াম। বারাসত স্টেডিয়ামে সফলভাবে ডার্বি আয়োজিত হলেও এই মাঠের পরিকাঠামো নিয়ে প্রশ্ন আছে। মাঠের মান ভালো নয়, একটু বৃষ্টিতে জল জমে যাচ্ছে। বলের গতি স্লথ হচ্ছে। মাঠে কোনও প্রেস বক্স নেই। মাঠে বসে ডার্বি ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকদের জন্য ছিল জায়গার অভাব, অব্যবস্থা এবং চরম ভোগান্তি। ডার্বির উত্তাপে গ্যালারি যখন সরগরম, তখন সাংবাদিকদের লড়াই চলেছে ম্যাচটা ঠিক মতো দেখার জায়গা খুঁজে পেতে,সাথে ছিলো ভ্যাপসা গরম। প্রেস বক্সের বাইরে গরমের মধ্যে সাংবাদিকদের জন্য যে জায়গা রাখা হয়েছিল, তার সামনে গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে পড়লেই মাঠের দৃশ্য পুরোপুরি আড়াল হয়ে যাচ্ছিল। ফলে আগামী দিনে বারাসত বিদ্যাসাগর স্টেডিামে আরও উন্নতির প্রয়োজন। এমনকি মাঠের মধ্যে দেখা য়ায় সাপও। এর আগেও এই মাঠে সাপ দেখা গিয়েছিল। একই ঘটনা ঘটল ডার্বি ম্যাচেও।
অতি অবশ্যই সব দলের শেষ ম্যাচ একই দিনে একই সময়ে করা প্রয়োজন। শেষ সেটা হলে সিডিউল পরিবর্তন করা হতে পারে। যদিও লিগের ফরম্যাটটাই কতটা সঠিক সেটাই একটা প্রশ্ন, মাত্র তিনটে ম্যাচের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট এখানে ধরা হবে না। এদিকে, গোড়ালির চোট সারিয়ে পুরোদমে অনুশীলন শুরু করলেন জেসিন টিকে। কলকাতা লিগে মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত খেলার জন্য ছেলেদের কৃতিত্ব দিলেন কলকাতা লিগে ইস্টবেঙ্গলের তারকা জেসিন টিকে।
















