শ্রীলঙ্কা শিবির থেকে টেস্ট শুরুর আগে পুরোনো কথা তুলে ভারতকে চাপে রাখার চেষ্টা হয়েছিল। যেমন তাদের স্পিনাররা কীভাবে ভারতকে সাম্প্রতিক অতীতে চাপে ফেলেছিলেন। কিন্তু গল টেস্টের প্রথম দিনের শেষে মনে হচ্ছে চাপ উল্টে গিয়েছে শ্রীলঙ্কার উপরেই। ভারত দিনের শেষে ২ উইকেটে ২৮৮ রান তুলেছে। যা সম্ভব হল কে এল রাহুল ও দেবদূত পাড়িকালের জন্য। পাড়িকাল এদিন প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। অসাধারণ ব্যাট করেন তিনি। দিনের শেষে তিনি ১৩১ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ১৬ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ।
প্রথম দিনেই ২৮৮/২: পাড়িকালের সেঞ্চুরিতে গলে বড় স্কোরের পথে ভারত
Sponsored

কেএল রাহুল পোড়খাওয়া ক্রিকেটার। তিনি জানেন সমুদ্র কাছে হলে সারাক্ষণ হাওয়া হবে। এই পরিস্থিতিতে নিজের শটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু পাড়িকাল সবে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। তাঁকে রাহুল আগাগোড়া গাইড করে গিয়েছেন। কিন্তু পায়ে ক্র্যাম্প ধরায় হঠাৎ তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। রাহুল যখন বেরিয়ে গেলেন তখন তিনি ৭৭ রানে ব্যাট করছিলেন। তিনি যেভাবে কষ্ট করে মাঠ ছাড়লেন তাতে মনে হল ক্র্যাম্প বেশ সিরিয়াস। তাঁকে ফিজিও ও অন্য সাপোর্ট স্টাফেরা মিলে ধরে ড্রেসিংরুমে নিয়ে যান।
এরপর অধিনায়ক শুভমন গিল (১৬) নামেন। কিন্তু তিনি প্রভাত জয়সূর্যকে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়ে যান লাহিরু উদারার হাতে। কিন্তু এরপর আর কোনও উইকেট হারাতে হয়নি। পাড়িকাল ১৭৮ বলে এই রান করেছেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। টিপিক্যাল টেস্ট ইনিংস খেলেছেন পাড়িকাল। মারার বল মেরেছেন। দেখে খেলার বল দেখেই খেলেছেন। তিনি একটা দিক ধরে রেখেছিলেন বলে রাহুল রিটায়ার্ড হার্ট হলেও তার প্রভাব ভারতের ইনিংসে পড়েনি। ঋষভ দুটি বাউন্ডারি-সহ ২৮টি বল উইকেটে কাটিয়েছেন।
লাঞ্চের আগে প্রথম দু'ঘণ্টায় ভারত ভালই শুরু করেছিল। শুধু যশস্বী জয়সোয়ালের রান আউটটুকু ছাড়া। ভারত ততক্ষণে ৪৭ রান তুলে ফেলেছে। ওপেনিং জুটিতে বড় রানের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু জয়সোয়ালের রান আউট দুর্ভাগ্যজনক। প্রভাত জয়সূর্যর বলে রাহুল মিডঅনে পুশ করে সিঙ্গলসের জন্য দৌড়ে এসেছিলেন। উল্টোদিক থেকে জয়সোয়াল রান নেবেন বলে ছুটে আসতে গিয়ে বোলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। কিন্তু রাহুল অর্ধেকটা চলে এসেছেন দেখে তিনি উঠে রান কমপ্লিট করতে গিয়েছিলেন। বল ততক্ষণে কিপার নিরোশান ডিকোয়েলার হাতে। রাহুল অন্যপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। জয়সোয়াল তখনও বাইরে। নিরোশান কী করবেন? ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে বেল ফেলবেন নাকি ফেলবেন না। তাঁকে কথা বলতে দেখা গেল অধিনায়ক ধনঞ্জয় ডি'সিলভার সঙ্গে। অতঃপর অনুমতি নিয়ে বেল ফেলে দেন। জয়সোয়াল শুধু দাঁড়িয়ে দেখলেন! প্রাক্তনরা বলছেন, রাহুল ক্রিজে ফিরে যেতে পারতেন। তাহলে জয়সোয়ালকে অর্ধেক রাস্তা ফেরত গেলেই হত। কিন্তু সেটা হয়নি। তিনি ভালই খেলছিলেন। ৩২ রান করেন। এরপর রাহুল ও পাড়িকাল দলকে লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যান। তখন রান ছিল ১০১/১।
বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হয়েছে প্রথম দিন। খেলা হল ৭৩ ওভার। কিন্তু তাতে ভারতীয় ব্যাটিংয়ের ছন্দ নষ্ট হয়নি। জয়সোয়াল দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়ার পর ভারত কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরতে দেয়নি। রাহুল ও পাড়িকাল মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যান। শ্রীলঙ্কার স্পিনারদের নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু তাঁরা কেউ সুবিধা করতে পারেননি। সিংহলি অধিনায়ক ধনঞ্জয় খেলার আগে বলেছিলেন এটা ব্যাটসম্যানদের উইকেট। অন্তত প্রথম দিনের খেলা দেখা সেটাই মনে হয়েছে। বল সেভাবে ঘোরেনি। বরং দেখে মনে হয়েছে ঘাস ছেঁটে ফেলার পর গলের উইকেট খুব নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এখানে বোলাররা সুবিধা পাননি। তবে তৃতীয় দিন থেকে বল ঘোড়ার সম্ভাবনা আছে। তাতে সুবিধা ভারতের। শেষ ইনিংসে শ্রীলঙ্কাকে ব্যাট করতে হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from খেলা
View All →
আইএসএল খেলবে চার্চিল, স্বস্তিতে জামশেদপুর এফসি-র ফুটবলাররা
1d ago

জামিনের আবেদন খারিজ, হাজতবাসের মেয়াদ বাড়ল ক্রিকেটার অভিষেক পোড়েলের
1d ago

খেলার মাঠে দাদাগিরি, ভবানীপুরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
1d ago

কেন্দ্রীয় সরকারকে ভুল বোঝাচ্ছেন কল্যাণ! ৭০ কোটির ব্রাজিল ম্যাচ নিয়ে বিস্ফোরক বাইচুং
2d ago

মিড ডে মিলের জন্য স্কুল যাওয়া, মায়ের গহনা বিক্রি, অস্মিতার মুখে সোনা জয়ের নেপথ্যের কাহিনি
2d ago







