এশিয়ান গেমসে (ঘAsian Games) জয় দিয়েই যাত্রা শুরু করল ভারত। কোয়ার্টার ফাইনালে ম্যাচে জাপানকে হেলায় হারিয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাত্র পাঁচ ওভারে ম্যাচ জিতে নিলেন উইমেন ইন ব্লু। গতবারের সোনা জয়ী ভারতের সামনে জাপান কোন প্রতিরোধই গড়ে তুলতে পারল না জাপান। ৮ উইকেটে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
খাতায়-কলমে অনেক এগিয়ে থেকে শুরু করেছিল ভারতীয় মহিলা দল। তাই শুক্রবার সকালে কোরোগি স্পোর্টস পার্কে খর কুটোর মত উড়ে গেল জাপানের মহিলা ক্রিকেট দল। টসে জিতে জাপানকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। তবে জাপান চমক দেখালো। পুরো ২০ ওভার ব্যাটিং করে। রানের গতি মন্থর থাকলেও পুরো ২০ ওভারই ব্যাটিং করলো জাপান। কিন্তু ৫৭ রানের বেশি তুলতে পারল না তারা। ২৫ রান আসে ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ডের ব্যাট থেকে। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেক ওপেনা হারুনা ইওয়াসাকি করেন ১০ রান।
, ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল শ্রীচরণী। চার ওভারে দশ রানে ৪ উইকেট নেন। এর পাশাপাশি শেফালী দুটি উইকেট , একটি করে উইকেট পেয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল, দীপ্তি শর্মা। ৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেবে সহজেই ম্যাচ জিতে নয় ভারত। ১৫ বলে, ৪০ রান করেন শেফালী। যদিও ভারতের অন্য ওপেনার ওপেনার দু বল খেলে শূন্য রানে আউট হন। ৬ রানে করে আউটন ভারতী ফুলমালিও। কিন্তু রিচা ঘোষ ৬ বলে ১২ রান করে সহজেই দলকে জিতিয়ে দেন।
আগামী রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে । সেই ম্যাচে জিতলে সোনা জয়ের ম্যাচে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। গতবারের এশিয়ান গেমসের পর ভারতের সামনে সোনা ধরে রাখাই প্রধান লক্ষ্য।
















