আন্তর্জাতিক ফুটবলে ভারতের সাফল্য আতস কাঁচ দিয়ে দেখতে হয়। ফিফা ক্রম তালিকায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে ভারতীয় দল। সেখানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি(India Minerva Academy )।

পাঞ্জাবের এই  ফুটবল অ্যাকাডেমি বিশ্বের  বিভিন্ন বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। শুধু অংশগ্রহণই করে না, চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়েই টুর্নামেন্টে খেলতে যায়। বিগত চার বছরে তারা সাতটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে এসেছে। শুধু জেতেইনি, ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ডের অ্যাকাডেমিগুলোকে হারিয়ে দিয়েছে।

 অনূর্ধ্ব-১২ ফুটবলে বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার। মাত্র এক সপ্তাহ আগেই হেলসিঙ্কি কাপ জিতে গত বছরের আক্ষেপ মিটিয়েছিল চণ্ডীগড়ের মিনার্ভা অ্যাকাডেমির ছোট ছোট ছেলেরা। সেই রেশ কাটার আগেই এবার সুইডেনের মাটিতে বিশ্ব যুব ফুটবলের অন্যতম সেরা ট্রফি 'গোথিয়া কাপ' ঘরে তুলল তারা। ফাইনালে ব্রাজিলের শক্তিশালী ক্লাব আরএস স্পোর্টস ইয়োলোকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মিনার্ভা। 

ভারতরে যুব উন্নয়নে সেভাবে কোনও কাঠামো নেই। গ্লাসরুট ফুটবলের হাল আরও খারাপ সেখানে পাঁকের মধ্যেই পদ্ম  মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি।।বিগত চার বছরে সাতটি আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছে। ৩ বার গোথিয়া কাপ, হেলসিংকি কাপ, ডানা কাপ,মিনা কাপ , নরওয়ে কাপ জিতেছে মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি।

ভারতের ফুটবল ফেডারেশনে যারা বসে আছেন, তারা মিনার্ভার এই সফলতা থেকে কোনও শিক্ষা নেয় না।অতীতেও এই মিনার্ভা অ্যাকাডেমিকে ব্রাত্য রেখেছিল তারা, ভবিষ্যতেও হয়ত তাই করবে!  মিনার্ভাকে মডেল করে না। তৃণমূল স্তরে উন্নয়ন না হলে ভারতীয় ফুটবল এগোবে না। গত দু-বছর ধরে ইউরোপের মাটিতে মিনার্ভা অ্যাকাডেমি যেভাবে দাপট দেখাচ্ছে, তা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জাগাচ্ছে।