এশিয়ান গেমসে প্রথম পদক জয় ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতলেন ভারতীয় শুটাররা। বিগত এক দশকের বেশি সময়ে যে কোনও আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় শুটারদের থেকে প্রত্যাশা থাকে সব থেকে বেশি। রবিবার গেমসের দ্বিতীয় দিনে সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান এবং বিদারসা বিনোদরা ভারতকে প্রথম পদক এনে দিলেন।
নাগোয়াতে ফাইনাল রাউন্ডে চিনের কাছে সোনা হাতছাড়া হল ভারতের। এই ইভেন্টে ১৯০৪.২ স্কোর করে সোনা জিতেছে চিন। খুব অল্পের জন্য সোনা হাতছাড়া হল ইলাভেনিলদের। ভারতের পয়েন্ট ১৮৯৮। তৃতীয় জাপান ১৮৯৭.১। একটা সময় পর্যন্ত পদকের লড়াইয়ে ছিল দক্ষিণ কোরিয়া। কিন্ত শেষ পর্যন্ত চতুর্থ হয় দক্ষিণ কোরিয়া।
শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় শুটাররা। ইভেন্টের বেশির ভাগ সময় ইলাভেনিল। প্রথম থেকেই শীর্ষে ছিলেন এবং এক সময় মনে হচ্ছিল সোনা জয় কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ২২তম শটে জাপানকে লিড এনে দিলেন হিনাতা তাইচি;ইলাভেনিলকে টপকে ০.৩ পয়েন্টের লিড নিয়ে নেন। এতেই পিছিয়ে পড়ল ভারত।দলগত রুপো জয়ের পাশাপাশি ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন সোনম এবং ইলাভেলিন।
অন্যদিকে মিক্সড মার্শাল আর্টসে ঐতিহাসিক পদকজয় নিশ্চিত করেছন ভারতের সূচিকা তারিয়াল। এই প্রথমবার এশিয়ান গেমসে এমএমএ অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে নিয়েছেন ভারতের সূচিকা।
















