শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারতীয় দল। জয়ের সঙ্গেই স্বস্তি শুভমান গিলকে নিয়েও। চোটের আশঙ্কাকে দূরে সরিয়ে এই ম্যাচে খেলতে নামলেন ভারত অধিনায়ক।
প্রস্তুতি ম্যাচে আর বল হাতে নয়, ব্যাট হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ । ২০৭ রান তাড়া করতে নেমে শেষ দিকে চার-ছক্কা মেরে ম্যাচের রঙ বদল করে দিলেন। মাত্র ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সিরাজ। তিনটি ছক্কা হাঁকান একই ওভারে। আর তাতেই তিন বল বাকি থাকতে ছয় উইকেটে জয় পায় ভারত।
প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ ৮ উইকেটে ৩৬৩ রান তোলে। জবাবে ভারতীয় দল ৬ উইকেটে ৩৫৭ রান করে ডিক্লেয়ার দেয়। শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। তাদের জন্য বরাদ্দ ছিল ৪৫ ওভার। তারা ৬ উইকেটে ২০০ তুলে ডিক্লেয়ার করে দেন। শেষ ইনিংসে ব্যাট করতে নামেন গিল।
এদিকে, টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তি দিলেন শুভমান গিল। অধিনায়কের চোট কতটা গুরুতর, তা অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়নি। শুক্রবার বোর্ড জানিয়েছিল, চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলবেন না শুভমান। তাঁর জায়গায় নেতৃত্ব দেন কেএল রাহুলকে। বোর্ডের চিকিৎসকেরা নিয়মিত শুভমানের শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন। এই পরিস্থিতিতে রবিবার শুভমানের মাঠে নামা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। ব্যাট করতে নেমে ৪৪ রান করেন।
প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ভারতীয় দলকে চিন্তায় রাখবে ক্য়াচ নষ্টের প্রদশর্নী। গত দু মাস ধরে যা ভোগাচ্ছে ভারতকে।
















