অগাস্ট মাসের শুরুকতেই শ্রীলঙ্ক সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে শ্রীলঙ্কা সফরে ২ টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।  দল ঘোষণার আগে সব থেকে বেশি চর্চা ছিল জসপ্রীত বুমরাহকে ঘিরে। ১৫ জনের দলে সুযোগ পেলেও বুহরাহের খেলা নিশ্চিত নয়।

১৫ অগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয়দ্বিতীয় টেস্ট খেলবে শুভমানরা। সিরিজ শুরুর আগে ৭ অগস্ট থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দলে থাকলেও বুমরাহকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হব। শ্রীলঙ্কা যাওয়ার আগে বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) গিয়ে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন বুমরাহ।

এই টেস্ট দলে চমক বলতে সারাংশ জৈন। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ৩৩ বছরে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। ওয়াংশিংটন সুন্দরের খেলা অনিশ্চিত থাকায় ঘরোয়া ক্রিকেটে সফল অল রাউন্ডারকে নেওয়া হয়েছে। ইন্দোরের বাসিন্দা সারাংশ ২০১৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮১ উইকেট ২২২৩ রান করেছেন। ভারতীয় দলে প্রত্যাবর্তন হল জাদেজার। বাকি দলে চমক নেই।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন*, ধ্রুব জুরেল(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জশপ্রীত বুমরাহ(ফিটনেসের উপর নির্ভর), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন