আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ফুটবলের মহারন। ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট ছাড়া হলো ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে।সর্বনিম্ন ৯৯৯ থেকে সর্বোচ্চ ১৫০০০ টাকা মূল্যের টিকিট আছে। একজন ব্যাক্তি সর্বোচ্চ ১০ টি টিকিট ক্রয় করতে পারবেন ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ ও ১৫০০০ টাকা দামের টিকিটও।

ব্রাজিল ম্যাচ দেখতে হলে দর্শকদের নূন্য়তম খরচ করতে হবে ১০০০ টাকা। অফ লাইনে কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে  না। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে।

সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকরা সহজেই টিকিট কাটতে পারবেন। বুকিং সফল হলে দর্শকদের একটি করে ডিজিটাল ই-টিকিট দেওয়া হবে। কাগজের টিকিটের কোনও ব্যবস্থা রাখছে না ফেডারেশন।  আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে এই ম্যাচ শুরু হবে। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে কেল ৪টেয়। অনলাইনের ডিজিটাল টিকিট স্ক্যানিং এবং ভ্যালিডেশনের দীর্ঘ লাইন সামলাতেই এই আগাম প্রবেশের সিদ্ধান্ত।

পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তির বিরুদ্ধে টানা ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।  তবে ব্রাজিল ম্যাচ ঘরে উন্মাদনা তুঙ্গে। আসন্ন পানামা-ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের  জন্য ২৬ সদস্যের ভারতীয় ফুটবল দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। ঘোষিত দলে একাধিক পরিচিত মুখের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও রাখা হয়েছে।
 
রাজ্যের ক্রীড়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে এই ম্যাচ ঘিরে একাধিক চমক থাকছে।  ৬ অক্টোবরের উরুগুয়ে ম্যাচ আছে। আগামী কয়েক দিন পর সেই ম্যাচের টিকিট ছাড়া হবে।