বুধবার হকি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ। ভারতের কাছে এই ম্যাচ ডু অর ডাই। সোমবার ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে পরাস্ত হয়েছে ভারত।
যদি ভারত আজ পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।
জিততে না পারলেই জটিল সমীকরণ হরমনপ্রীতদের, হকিতে ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ
বুধবার হকি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ। ভারতের কাছে এই ম্যাচ ডু অর ডাই।
Sponsored

যদি পাকিস্তান বনাম ভারত ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে হরমনপ্রীতকে জটিল সমীকরণে পড়তে হবে। সেক্ষেত্রে ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডকে যেকোনও মূল্যে ড্র বা জিততে হবে। যদি ইংল্যান্ড ওয়েলসের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে ভারত পয়েন্টস টেবিলে দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। যদি ওয়েলস ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত-পাকিস্তান ম্যাচ ড্র হয়, তবে ইংল্যান্ড ও ওয়েলস দুজনই ৪ পয়েন্ট করে পাবে। প্রথম স্থানে থাকবে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান গোল পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ক্রিকেট, ফুটবল হোক বা হকি খেলার মাঠে ভারত পাকিস্তান মুখোমুখি হলেই আলাদা একটা উত্তেজনা থাকে। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচ হলে তো কথাই নেই। ভারতের পুরুষ হকি দল এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে। ১৯৭৫ সালে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে কুয়ালালামপুরে এশিয়ার মাটিতে হওয়া প্রথম বিশ্বকাপে রুদ্ধশ্বাস এক ফাইনাল জিতেছিল ভারতীয় দল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













