বাংলাদেশকে ১১৪ হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আরও একটি পদক নিশ্চিত করলেন হরমনপ্রীত-স্মৃতিরা।  সোনার পদক থেকে একধাপ দূরে ভারতীয় মহিলা ব্রিগেড।। গতবারের সোনা ধরে রাখাই লক্ষ্য ভারতের। 

সেমিফাইনাল ম্য়াচ হল একপেশে। নাগোয়াতে  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।  বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বড় রান পাননি মান্ধানা। ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৭ রান করেন। তবে তারই মধ্যে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন স্মৃতি।  দাপুটে ব্যাটিং করলেন শেফালি বর্মা।  ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। কমলিনী, রিচা ঘোষরা ব্যর্থ হলেও হরমনপ্রীত কৌর  ৩৩ বলে ৪০ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিতভাবে ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনে দিলারা আখতারা ও পরে সুলতানা খাতুন খানিকটা লড়াই করলেন কিন্তু বাকিদের কারও রান ১০ পেরোয়নি। ওপেনার দিয়ারা আক্তার করেন সর্বোচ্চ ২৭ রান। শরমিন আক্তার ১০ ও সুলতানা খাতুন ১২ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ৯ রান করেন। শেষমেশ বাংলাদেশের ইনিংস থামল ৮১ রানে। ভারত জিতল ১১৪ রানে। ভারতের হয়ে নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা তিনটে করে উইকেট নেন। দুটি উইকেট নেন শ্রী চরণী। একটি করে উইকেট নেন ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাটিল।  

যদিও ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না। ফাইনালেই উঠতে পারল না পাকিস্তান।  আগামী ২২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ফাইনালে ম্যাচে সোনা রুপোর লড়াইয়ে নামছে ভারত ও শ্রীলঙ্কা। ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ফাইনালে উঠে  পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। এবার ভারতের সামনে চ্যালেঞ্জ সোনা ধরে রাখা।