মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারাল ভারত। ৭ উইকেটে সহজ জয় হরমনপ্রীতদের।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ভেবেছিলেন, বড় রান করে ভারতকে চাপে ফেলবেন। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৫৫ রানেই অল আউট পাকিস্তান।টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বনিম্ন দলগত রান।
প্রেমা রাওয়াত চার ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা ৫ রান দিয়ে ২ ও শেফালি বর্মা ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নেমে তিন উইকেট হারালে জয় পেতে অসুবিধা হয়নি ভারতের। শুরুতে শেফালী বার্মা এবং স্মৃতি আউট হলেও হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা জুটি ভারতের জয় নিশ্চিত করেন।
এই ম্যাচেও বজায় থাকল করমর্দন বিতর্ক। টসের সময় দুই অধিনায়ক হাত মেলালেন না। শুরু হয়েছিল গত বছর ১৪ সেপ্টেম্বর, এই দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপের ম্যাচে। পহেলগাঁও হামলার পরের সেই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে ভারতীয় দল সেই জয় উৎসর্গ করেছিল ভারতীয় সেনাবাহিনীকে।এরপর কোনও ভারত পাক ম্যাচেই উভয় দলের ক্রিকেটাররা করমর্দন করেননি। শনিবার মহিলাদের এশিয়া কাপের ম্যাচেও ফিরে এল করমর্দন বিতর্ক
















