স্বাধীনতা দিবসে হকি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় দল। রবিবার আমস্টারডামে প্রথম ম্যাচে তারা ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে। প্রথম কোয়ার্টারেই প্রতিপক্ষের উপর দু’গোল চাপিয়ে দিয়েছিল ভারত। পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন  সঞ্জয় রানা ও অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপর তৃতীয় কোয়ার্টারে নিজের দ্বিতীয় ও দলের জন্য তৃতীয় গোলটি করেন হরমনপ্রীত। ওয়েলস চতুর্থ কোয়ার্টারে গোলের ব্যবধান কমাতে পেরেছিল। কিন্তু তাদের এই একটি মাত্র গোলে বিশেষ লাভ হয়নি। শেষপর্যন্ত জয়ী দল হিসাবেই শনিবার মাঠ ছাড়েন হরমনপ্রীতরা।


স্বাধীনতা দিবসে দুই মহাদেশে এদিন ক্রিকেট ও হকির লড়াইয়ে এদিন নেমেছিল ভারত। গলে প্রথম টেস্টের প্রথম দিন দারুণ শুরু করেছেন শুভমন গিলেরা। দারুণ জয় এল আমস্টারডামেও। ওয়েলসকে এদিন দাঁড়াতেই দেননি হরমনপ্রীতরা। বিশেষ করে প্রথম কোয়ার্টারেই দুটি গোল করে তাঁরা প্রতিপক্ষকে এমন চেপে ফেলে দেন যে তারা সেটা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। তবে প্রথম ম্যাচ সহজে জিতলেও গ্রুপের পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে খেলতে হবে ভারতকে। সোমবার এই ম্যাচটি হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টায়। হরমনপ্রীতদের জন্য ইংল্যান্ড ম্যাচ কিন্তু কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।