আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলে ভারত। দিল্লিতে আফগানদের বিরুদ্ধে ৭ উইকেটে শহর জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত।শুরুটা একেবারেই ভালো হয়নি আফগানিস্তানের। ৭ ওভারে ৪৩ রানে তখন ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। ভারতের বোলারদের সামনে দিশেহারা লাগছিল আফগান ব্যাটসম্যানদের। সেখান থেকে খেলা ধরেন আজমাতুল্লাহ ওমরজই এবং মহম্মদ নবি। দীর্ঘ দিন ধরে ভারতে আইপিএল খেলার সুবাদে এই পিচ তাঁদের ভালমতোই চেনা। পরের ১০ ওভারে দুই ক্রিকেটারের জুটিতে উঠল ৮৩ রান।শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলল আফগানিস্তান। ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন আজমাতুল্লা। অর্শদীপ নিলেন ১৯ রানে ৩ উইকেট। বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর শিকার একটি করে উইকেট।

 

১৫৭ রানের লক্ষ্য ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পূরণ করে নিল ভারত। শুরুতে সঞ্জু আউট হলেও দাপুটে ইনিংস খেলেন অভিষেক শর্মা।অভিষেক মাত্র ৩২ বলে ৮২ রান করে আউট হন। তাঁর ৮২ রানের ইনিংসে সাজানো ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অভিষেক শর্মা ফিরে যাওয়ার পরে ঈশান কিষানও দলের জয়ের একেবারে দোরগোড়ায় গিয়ে আউট হন ৪২ রানে।

বাকি কাজটা সারেন শ্রেয়স আইয়ার ও তিলক বার্মা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।