আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলে ভারত। ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল ভারত।
এই মেজ ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হল না বৈভব সূর্যবংশীর। সঞ্জুকে আরও একটা সুযোগ দিলেন গম্ভীর ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আগের দিনের মতোই শুরুটা ভালো করেনি আফগানরা। রহমনুল্লাহ গুরবাজ এদিন ফের ব্যর্থ। শূন্য রানে ফেরেন তিনি। অপর ওপেনার জাদরান ৩৩ বলে ৩৭ রানের মন্থর ইনিংস খেলেন। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে আফগানিস্তান।
নীতীশ রেড্ডি ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। অর্শদীপ সিং ২ উইকেট ৩৫ রানে। ২৮ রানে ১ উইকেট অক্ষর পটেলের। রবি বিশ্নোই ১ উইকেট নিয়েছেন।
আফগানিস্তানের ১৬০ রানের জবাবে ভারত তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এই ম্যাচে সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালে সঞ্জু। ওপেন করতে নেবে ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। সেই সঙ্গে পঞ্চম ভারতীয় ওপেনার হিসাবে টি-২০ ক্রিকেটে ওপেনার হিসাবে ১ হাজার রানের মালিক হলেন তিনি। অভিষেকের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রানের ইনিংস। ২টি চার এবং ৪টি ছক্কা মেরেছেন তিনি।
ঈশান করেন ২৩ বলে অপরাজিত ৩৮। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ বলে ১১ রান করেন এই ম্যাচ নিশ্চিত হয়ে গেলে ভারতের। তৃতীয় ম্যাচে দলের পরিবর্তনের কথা জানিয়ে রাখলেন ভারত অধিনায়ক।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে জোড়া সিরিজ হারের পর জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সিরিজ জয় পেয়ে কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন শ্রেয়স ।
















