মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ট্রফি জিতল ভারতীয় মহিলা দল।

 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৩৯ বলে ৫৯ রান এবং আরেক ওপেনার শেফালি ভার্মাও ৩৯ বলে ৬৮ রান করেন। পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীত করেন ১৪ রান, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ১৭ রান এবং দীপ্তি শর্মার সংগ্রহে ৫ রান। নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে ভারত।

 

জবাবে শ্রীলঙ্কার গুটিয়ে গেল ১১১ রানে।ভারতের সামনে শ্রীলঙ্কা কার্যত কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। ১৮৪ রান তাড়া করার মতো অবস্থায় ম্যাচের কোনও পর্যায়েই তাদের দেখা যায়নি।দীপ্তি প্রথমে ২০ রানের মাথায় বিশমি গুনরত্নে ও তার পর ৩৬ রানের মাথায় আতাপাত্তুকে ফেরালেন তিনি। বাকিটা সময় সেভাবে ভারতীয় বোলারদের শাসন করতে পারেনি শ্রীলঙ্কা ব্যাটার এই শ্রীলঙ্কা দলের অভিজ্ঞতা যথেষ্ট হল রয়েছে সেটাই পুরোদস্তুর কাজে লাগালে ভারত।

 

ভারতের হয়ে শ্রী চরণি ৪ উইকেট নিলেন। দীপ্তি ৩, শেফালি, ক্রান্তি ও প্রেমা ১ করে উইকেট নিলেন।

অষ্টম বার এশিয়া কাপ ঘরে তুলল হরমনপ্রীত কৌরের ভারত