দ্বীপরাষ্ট্রেও অনবদ্য বোলিং ভারতীয় তরুণ অলরাউন্ডার মানব সুথারের। লাঞ্চের পরই ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং। ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনালরা অলআউট ২০৬ রানে। ১৬৫ রানে জয় পেয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রইলেন শুভমনরা। বৃষ্টির আশঙ্কা থাকলেও গলে এদিন আবহাওয়া বাধা সৃষ্টি করেনি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন মানব।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে টিকে রইলো ভারত।
চতুর্থ দিনের শেষে ৩৭২ রানের বিরাট লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। লড়াইটা আছে যথেষ্ট চাপের এবং কার্যত অসম ছিল তা বলাইবাহুল্য।ঘূর্ণি পিচে জাদেজা, সুথার বা যাদবের স্পিনের হাত থেকে উইকেট বাঁচিয়ে এত রান করার মতো পরিস্থিতি শ্রীলঙ্কান ক্রিকেটারদের ছিল না। ভারতীয় সমর্থকদের আশঙ্কা ছিল বৃষ্টি। যদিও এদিন সকালে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয়নি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন সোনাল দিনুশা। শ্রীলঙ্কাকে তিনিই আশা দেখিয়েছিলেন। কিন্তু মানবের ম্যাজিকে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। শত চেষ্টা করেও নিজের দলের কাছে হিরো হয়ে উঠতে পারলেন না সোনাল। বাঁ হাতি ‘ট্র্যাডিশনাল’ স্পিনার কোমরের মোচড় ব্যবহার করে বল হাওয়ায় বেশিক্ষণ ভাসিয়ে রাখতে পছন্দ করেন। তাই ব্যাটার যেখানে বল পড়বে বলে ভাবেন তার থেকে একটু আগেই বল ফেলেন মানব। ক্যাচের সম্ভাবনা তাই সবসময়ই বেশি। প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের টেস্ট সিরিজে নিজের টিম মেম্বার এবং বোর্ডের কাছেও একেবারে দশে দশ পেয়ে গেলেন সুথার।
















