গ্লাসগো কমনওয়েলথ গেমসে নতুন ইতিহাস লিখলেন ভারতীয় বক্সাররা। সাতটি সোনা জিতলেন ভারতীয় বক্সাররা। মেয়েদের জোড়া সোনা জয়ের পরে পুরুষদের বিভাগে সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্ঘাল সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন।

  প্রীতি পাওয়ার  (৫৪ কেজি) ও জ্যাসমিন লম্বোরিয়া (৫৭ কেজি) ,সোনা জেতেন। মহিলাদের ৫১ কেজি বিভাগে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী। মহিলাদের ৬০ কেজি বিভাগে সোনা জেতেন প্রিয়া ঘাঙ্গাস। এরপর সোনা আসে অরুন্ধতী চৌধুরীর হাত ধরে। মহিলাদের ৭০ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের শ্যান্টেল রিডকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন তিনি।

পুরুষদের ৬০ কেজি বিভাগেও ভারতের মুখ উজ্জ্বল করেন সচিন সিবচ। দারুণ লড়াই করে তিনি স্বর্ণপদক জিতে ভারতের সোনার সংখ্যা আরও বাড়িয়ে দেন।৭০ কেজি বিভাগে ভারতের অন্যতম অভিজ্ঞ বক্সার লভলিনা বরগোঁহা  অস্ট্রেলিয়ার এমা সু গ্রিনট্রির কাছে ১-৪ ব্যবধানে হেরে যান।

বক্সিংয়েই শুরু নয় অ্যাথলেটিক্সেও সাফল্য পেয়েছে ভারত। পুরুষদের ট্রিপল জাম্পে ১৬.৫৮ মিটার লাফিয়ে প্রবীণ চিত্রাভেল রুপো জেতেন। একই ইভেন্টে ১৬.৫২ মিটার লাফ দিয়ে সেলভা প্রভু ব্রোঞ্জপদক পান।

ভারতের ঘরে এসেছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ। পদক তালিকায় তারা আছে চতুর্থ স্থানে।