কমনওয়েলথ গেমসে (The 2026 Commonwealth Games) অংশ নিতে গ্লাসগো (Glasgow, Scotland) পৌঁছেছে ভারতীয় বক্সিং দল। শুক্রবার (২৩ জুলাই) থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। চলবে অগাস্টের ২ তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। কিন্তু এ কি কাণ্ড! এখনও পর্যন্ত দলের অর্ধেক সদস্যের লাগেজই পৌঁছলো না? অনুশীলন - প্রস্তুতিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা ভারতীয় বক্সারদের। 

স্কটল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে ২২ সদস্যের ভারতীয় বক্সিং দল বেলফাস্ট থেকে গ্লাসগো পৌঁছতেই বড় সমস্যায় প্লেয়াররা। অভিযোগ বিশ্বচ্যাম্পিয়ন জেসমিন ল্যাম্বোরিয়া, সাকশি চৌধুরী, পারভিন হুডা, যাদুমণি সিং, কপিল পোখারিয়া এবং পুরুষ দলের প্রধান কোচ সি. কুট্টাপ্পা-সহ একাধিক সদস্যের ব্যাগেজ লাগেজ নাকি বিমানেই তোলা যায়নি! ওই ব্যাগগুলিতে অনুশীলনের সরঞ্জামের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পোশাকও ছিল বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়।মহিলা দলের কোচের থাকার ব্যবস্থা বক্সারদের সঙ্গে একই হোটেলে করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। সবমিলিয়ে প্রতিযোগিতায় নামার আগেই সমস্যা জর্জরিত ভারতীয় প্লেয়াররা।