দেশের মাটিতে প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গাওয়া হল বন্দেমাতারাম। জুন মাসের পর ঘরের মাঠে কোন ম্যাচ খেলতে নামল ভারতীয় দল। রবিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতেন নামল ভারত। এই ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের পাশাপাশি গাওয়া হল বন্দেমাতারাম। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী বন্দেমাতারামের ছটি স্তবকে গাইলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
আফগানিস্তান এই সিরিজের আয়োজক হলেও তারা নিজেদের দেশের মাটিতে খেলতে পারে না ।ফলে ভারতের মাটিতেই তারা হোম সিরিজ আয়োজন করেছে। প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই ম্যাচে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন হলো বুমরাহের। তবে প্রথম একাদশে জায়গা হলো না বৈভব সূর্যবংশীর। এর আগে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলেও ঘরের মাঠে দেশের জার্সিতে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলেননি বৈভব । প্রত্যাশা থাকলেও দিল্লিতে প্রথম ম্যাচে জায়গা হয়নি কিশোর ক্রিকেটারের। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী স্টেডিয়ামে
উপস্থিত ছিলেন।
ভারত (প্রথম একাদশ): সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
















