এশিয়ান গেমসে সমস্যা যেন কিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট দলকে। রবিবার সকালে জাপানে রওনা দেবে ভারতের পুরুষ ক্রিকেট দল। কিন্তু তার আগে জার্সি নিয়ে সমস্যা দেখা যায়। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ভারত। কিন্তু তার আগে দলের কিট নিয়ে সমস্যা দেখা যায় ।

 

 

জাপানে গিয়ে দু’টি আলাদা কিট ব্যবহার করবেন ভারতীয় ক্রিকেটার। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি- টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের পরিচিত জার্সিতেই নামবেন অভিষেক শর্মা, শ্রেয়সরা। কারণ এই ম্যাচ এশিয়ান গেমসের অনুমোদিত নয় ফলে বিসিসিআইয়ের যে কিট সেই পরেই নামতে পারবেন ক্রিকেটাররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে যাত্রা শুরু হবে ভারতের। এই পর্বে এশিয়ান গেমসের অফিসিয়াল কিটে নামবেন ভারতীয় ক্রিকেটাররা । কিন্তু তার আগে ভারতীয় অলিম্পিক সংস্থার এক সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের কিটে মাপের সমস্যা হয়েছে ।

 

কিন্তু জাপান রহম হবার আগে দ্রুত সমস্যার মেটানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও BCCI।

সংবাদসংস্থা এএনআই-কে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “জাপানের বিরুদ্ধে বিসিসিআইয়ের জার্সি পরে খেলবে ভারতীয় দল। কিন্তু এর পরের ম্যাচগুলি থেকে এশিয়ান গেমসে নির্ধারিত জার্সিতে দেখা যাবে ভারতের ক্রিকেটারদের। সেই জার্সি দলের কাছে এসে পৌঁছেছে। সমস্যা মিটে গিয়েছে।”

 

 

 

 

শুরু থেকেই বিতর্ক এশিয়ান গেমসে। অব্যবস্থা নিয়ে সরব হচ্ছেন অ্যাথলিটরা। কোনও রকম ঝুঁকি না নিয়ে জাপানে শ্রেয়স আইয়ারদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে বিসিসিআই।

 

এশিয়ান গেমসের আসর বসেছে জাপানের বন্দর শহর আইচি নাগোয়াতে। বন্দর শহরে ক্রুজেই হয়েছে গেমস ভিলেজ। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রতিটি ক্রিকেট দলের জন্য সর্বোচ্চ ২০ জনের থাকার ব্যবস্থা করেছেন আয়োজকেরা। কিন্তু ভারতীয় ক্রিকেট দলে সদস্য সংখ্যা এর থেকে অনেক বেশি। কিন্তু অতিরিক্ত সদস্যদের জন্য থাকার ব্যবস্থা করা সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল জাপান।

 এই পরিস্থিতিতে ভারতীয় দলের আলাদা হোটেল বুকিং করেছে বিসিসিআই।