এশিয়ান গেমসের হকিতে শুরুটা দারুনভাবেই করল ভারতীয় পুরুষ ও মহিলা দল।  গ্রুপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ ব্যবধানে হারাল ভারতীয় পুরুষ দল।   পুল বি-র প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারত।
 
দিনের শুরুটা দারুনভাবে করল ভারতীয় মহিলা দল।  উজবেকিস্তানকে গোলের মালা পড়াল ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে মোট আট জন গোল করেছেন।  ১৯ গোলের মধ্যে  দীপিকা  একাই ৮টি গোল করেন তিনি। ইশিকা তিনটি গোল করেন লালথন্তলুয়াঙ্গি ও নেহা করেন দু’টি করে গোল। একটি করে গোল করেছেন লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা এবং নবনীত কৌর।ম্যাচের শুরু থেকে শেষ  উজবেকিস্তানকে নিয়ে ছেলেখেলা করল ভারত। 

প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের শেষে ভারতের পক্ষে ফল ছিল ৮-০। শুধু তৃতীয় কোয়ার্টারের ১৫ মিনিটেই ৭ গোল দিয়েছে ভারতীয় দল। নেহা এবং লালথানলুয়াঙ্গি ২টি করে গোল করেছেন।  বিরতির পরেও ভারতের আক্রমণের ঝড় থামেনি। দীপিকা পরপর চারটি গোল করে ভারতের লিড ১৩-০ করে দেন। এরপর ইশিকা, লালথন্তলুয়াঙ্গি, সাক্‌ষী এবং নবনীত কৌরও গোল করেন। শেষ পর্যন্ত ১৯-০ গোলের বিশাল জয় নিশ্চিত করে ভারত।

  মহিলাদের মতোই  এশিয়ান গেমসের সূচনাটা বড় ব্যবধানে জয়ী হল ভারতীয় পুরুষ দলও। ১৩ গোল দিল ইন্দোনেশিয়াকে। ভারতের হয়ে ৪টি গোল করেছেন দিলপ্রীত সিং। ২টি করে গোল করেছেন শিলানন্দ এবং সুখজিৎ সিং  । ১টি করে গোল করেছেন হরমনপ্রীত, অভিষেক, রাজিন্দর সিংহ, যুগরাজ সিং এবং মনদীপ সিং।  এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করবে ভারত। 

এদিকে, মহিলাদের ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধুরা। প্রি-কোয়ার্টার ফাইনালে ভারত ৩-০ ব্যবধানে হারাল কাজাখস্তানকে।