জয়ের মধ্যেও প্রবল দ্বন্দ্ব! প্রি-কোয়ার্টারের আগে অশনি সংকেত বেলজিয়াম দলে?

সেনেগালের (Senegal) বিরুদ্ধে রুপকথার প্রত্যাবর্তন বেলজিয়ামের(Belgium)! ৮৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল বেলজিয়াম। সেই সঙ্গে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বেলজিয়াম। তবে জয়ের মধ্যেও অশান্তির চোরাস্রোত বেলজিয়ান শিবিরে।
Sponsored

জয়ের মধ্যেই বেলজিয়ামের(Belgium) দুই ফুটবলার ইউরি টিয়েলেম্যানস ও লিয়োনার্দো ট্রসার্ড বিবাদে জড়িয়ে পড়লেন। দুই সতীর্থের মধ্যে বিবাদ মেটাতে হয়েছে রোমেলু লুকাকুকে। সেনেগালের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লুকাকুরা, দ্বিতীয়ার্ধে জলপানের বিরতির সময় দেখা যায় বেলজিয়াম দলের মধ্যেই অশান্তি শুরু হয়েছে। ট্রসার্ডের দিকে তেড়ে যাচ্ছেন অধিনায়ক টিয়েলেম্যানস। একে অন্য জনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। তাদের মধ্যে চরম দ্বন্দ্ব চলছে তা স্পষ্ট হয়ে যায়।
লুকাকু সমস্যা মেটাতেই টিম গেমের একটা ছবি দেখা গেল। বেলজিয়ামের জয় আসে এই দু’জনের গোলে। প্রথমে ট্রসার্ডের ক্রসে গোল করেন লুকাকু। পরে ট্রসার্ডের ক্রসে হেড করে গোল করে সমতা ফেরান টিয়েলেম্যানস। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান টিয়েলেম্যানস। এর আগে ২০১৮ সালে জাপানের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে ৩-২ গোলে জেতে।
এদিকে, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অফ ৩২ এর রুদ্ধশ্বাস ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেল ইংল্যান্ড। ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে ছিল কঙ্গো, কিন্তু হ্যারি কেনের জোড়া গোলে জয় পেল ইংল্যান্ড। শেষ ১৬ তে মেক্সিকোর বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
11h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
2d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
2d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
2d ago
