তিন বছর পর আইপিএল নিলাম ফিরতে চলেছে দেশের মাটিতে। চলতি বছরে আইপিএল নিলাম হবে ভারতে। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলর বৈঠক ছিল। সেই বৈঠকের এই সিদ্ধান্ত নিয়েছে। কবে কোথায় নিলাম হবে সেটা অবশ্য এখনও জানা যায়নি।
গত তিন বছর ধরে কখন সৌদি আরবের জেড্ডায় আবর কখনও আবুধাবি, দুবাইতে নিলাম হয়েছিল। শেষবার আইপিএল নিলাম ভারতের মাটিতে হয়েছিল ২০২৩ সালে। দক্ষিণ ভারতের শহর কোচিতে আইপিএল নিলাম হয়েছিল। চলতি বছরে আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এর পরের বছর মেগা নিলাম হবে। ২০১৭ সালের আইপিএল নিলাম হবে বিদেশের মাটিতে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছেন।
চলতি বছরে প্রাথমিকভাবে বিদেশেই নিলাম আয়োজন করার চিন্তা ভাবনা করেছিল বিসিসিআই। আইপিএলে কিছু দলের পক্ষ থেকে আইপিএলের নিলাম বিদেশের আয়োজন করা নিয়ে আপত্তি জানানো হয়েছিল, কারণ বিদেশে অতিথিদের নিয়ে যাওয়া সমস্যা হয়। চলতি বছরে প্রাথমিকভাবে আবুধাবিতে নিলাম করার কথা ভাবা হয়েছিল কিন্তু দলগুলির সমস্যার কথা মাথায় রেখে ভারতে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের কোন শহরের নিলাম হবে তা এখনও ঠিক হয়নি। ডিসেম্বর মাসে ভারতে বিয়ের মরশুম থাকে ফলে বড় হোটেল পেতে সমস্যা হয়। আবার বিদেশে নিলাম করলে বোর্ড কর্তা থেকে আরম্ভ করে আইপিএল দলের সদস্য অতিথিদের নিয়ে যাওয়া ও সমস্যা তৈরি হয়। আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে ভারতের বিয়ের মরশুম রয়েছে সেই সময় ঘর পাওয়া যায় না। যে হোটেলে ১০০টা ঘর দু দিনের জন্য পাওয়া যাবে সেইখানকার শহরেই নিলাম করার কথা ভাবা হচ্ছে।
















