২০২৭ সালের আইপিএলে কেকেআরের অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর দলে সিনিয়র ভারতীয় ক্রিকেটার নেই। এই পরিস্থিতিতে কেএল রাহুলকে দলে নিয়ে তাঁকেই নেতৃত্বের ভার দেওয়ার পরিকল্পনা ছিল কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের। কিন্তু দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে রাহুলের দলত্যাগের জল্পনা নিয়ে অবস্থান স্পষ্ট করা হল।
কেকেআর স্কোয়াডের দুই উইকেটকিপার এবং সম্ভাব্য অধিনায়ককে নিয়ে নানা আলোচনা চলছিল। তাই জল্পনা বাড়ছিল রাহুল দিল্লি ছেড়ে নতুন অধিনায়কের খোঁজে থাকা কেকেআরে যোগ দেবেন কি না। কিন্তু রাহুলের কলকাতায় আগমনের সম্ভবনা আরও কমে গেল। কারণ গত দুই মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন অক্ষর প্যাটেল। কিন্তু খারাপ ফলাফলের জন্য এই মরশুমে দায়িত্ব থেকে সরানো হতে পারে এই স্পিনার-অলরাউন্ডারকে। ফলে নেতৃত্বের দৌড়ে উঠে আসছে পন্থ ও রাহুলের নাম। পন্থকে লখনউ থেকে ফেরাতে পারে দিল্লি।
এক্স হ্যান্ডলে দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দল লেখেন, “কেএল রাহুল দিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার দেখা ভাল ব্যক্তিদের মধ্যে একজন। ও সব সময় নিজের আগে দলকে রাখে। আমাদের একটা কাজ বাকি আছে। দিল্লিকে গর্বিত করতে একসঙ্গে কাজ করব আমরা।”
এরপর থেকেই আরও জোরালো হচ্ছে রিঙ্কু সিংয়ের কেকেআরের ক্যাপ্টেন হওয়ার জল্পনা গত আইপিএলে কেকেআরের রিঙ্কু ছিলেন সহ অধিনায়ক। রাহানের পর কোনও বড় নামের দিকে না গেলে রিঙ্কুর উপরেই ভরসা রাখতে পারে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। তবে ভারতের প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন রাহানে অবসর নেওয়ার পর থেকে কাকে ক্যাপ্টেন করা হবে, এই চিন্তায় ভুগছে কেকেআর। এবার মনে হচ্ছে, হয়ত রিঙ্কু একটি আদর্শ বিকল্প হতে পারেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর থেকেই কলকাতার হয়ে খেলছেন রিঙ্কু। আপাতত ৭৩ ম্যাচে করেছেন ১৩৯৪ রান।
এর পাশাপাশি লখনৌয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত ইউপি টি২০ লিগ ২০২৬-এর ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল রিঙ্কু সিংয়ের মেরঠ ম্যাভেরিক্স। এতে রিঙ্কুর অধিনায়কত্বের যোগ্যতা প্রমাণিত হয়েছে।
















