দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেললেন পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিষাণ। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৩৩৪ বলে ৩০টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭০ রান করেন। একাধিক রেকর্ড সৃষ্টি করলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার।
প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের রান ছিল ৩৮৫। ১১১ রানে অপরাজিত ছিলেন ঈশান। ৬৩ রানে ব্যাট করছিলেন কুমার কুশাগ্রা। ১৪৪ রানের পার্টনারশিপ গড়ে এই জুটি। দ্বিতীয় দিন শতরান করেন কুশাগ্রাও। তিনি আউট হওয়ার ঈশান নিজের খেলা চালিয়ে যেতে থাকেন। ২৫০ রানে পৌঁছনোর পর অতিরিক্ত ক্লান্তির কারণে তাঁকে কিছু সময়ের জন্য মাঠ ছাড়তে হয়। পরে ফের ব্যাট করতে নামলেও আগের মতো ছন্দে দেখা যায়নি তাঁকে।
ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভেঙে দেন।জয়সওয়াল ২০২২ সালে দলীপ ট্রফিতে খেলতে নেমে ২৬৫ রান করেছিলেন। তবে তিনি বীরেন্দ্র সহবাগের ২৭৪ রানের রেকর্ড ভাঙতে পারেননি মাত্র ৪ রানের জন্য। পূর্বাঞ্চলের তৃতীয় ক্রিকেটার হিসাবে দ্বিশত রান রান করলেন ঈশানের আগে অরুণ লাল এবং সাবা করিম ২০০ রান করেছিলেন।
দলীপ ট্রফির দীর্ঘ ইতিহাসে ফাইনাল ম্যাচে দলের অধিনায়কত্ব করার পাশাপাশি ২৫০ রানের গণ্ডি পার করার মতো অনন্য কীর্তি এর আগে কোনো ক্রিকেটারের ছিল না।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গত ৩৯ বছরের মধ্যে প্রথম অধিনায়ক হিসেবে দ্বিশতরান করলেন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্কোরের রেকর্ড করেন।
প্রথম ইনিংসে ৭০৮ রানের বিশাল স্কোর তুলেছে পূর্বাঞ্চল।ওপেনার অভিমন্যু ঈশ্বরন ৭২ রান করেন। বৈভব সূর্যবংশী যোগ করেন ৪৪ রান, আর তিন নম্বরে নামা শিখর মোহন করেন ৮৫ রান।
















