বৃষ্টিতে ধুয়ে গেছে ভারত -ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচ। যদিও প্রথমে ব্যাট করার সুযোগ পায় ভারত। অভিষেক শর্মা (Abhishek Sharma) ৫৯ রানের ইনিংসে রেকর্ড সৃষ্টি করেছেন। কিন্তু ব্যাট হাতে ভালো খেললেও সিংহাসন ধরে রাখতে পারলেন না ভারতীয় ব্যাটার।
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা মেরেছেন অভিষেক। ডারহামে শুরুতে ব্যাট করতে নেমে ন’বলের মধ্যেই জোড়া ছক্কা হাঁকান অভিষেক(Abhishek Sharma)। ওই দ্বিতীয় ছক্কাটিই আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর শততম ছক্কা।

এক বছরের কাছাকাছি সময় টি২০ ক্রিকেটে  ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখার পর সিংহাসনচ্যুত হলেন অভিষেক শর্মা। বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটারের  স্থান দখল করলেন ঈশান কিষানের মাথায়। আইসিসির  প্রকাশিত টি২০আই ব্যাটারের পুরুষদের ক্রমতালিকায় এক ধাপ নীচে নেমে ২ নম্বরে নেমে গিয়েছেন অভিষেক। ইশানের বর্তমান পয়েন্ট ৮৭৬, দু নম্বরে থাকা অভিষেকের পয়েন্ট ৮৬৯। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও অভিষেকের পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ঈশান বিশ্বের এক নম্বর টি২০আই ব্যাটার হলেন।

বুধবার ডরহ্যামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৯-৭ স্কোর করে ভারত। কিন্তু ইংল্যান্ড ব্যাট করতে নামার আগে বৃষ্টি নামে। ফলে ম্যাচের ফলাফল হয়নি। এই ম্যাচে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি বৈভব সূর্যবংশীর।