স্বমহিমায় ফিরছে ইন্ডিয়ান সুপার লিগ, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল। সরকারিভাবে ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।ফিরছে হোম-অ্যাওয়ে ফর্ম্যাট। আইএসএল শিল্ড সহ টপ ৬ এর নিয়মও থাকবে এবারের আইএসএলে। মোট ১৩ দল অংশ নিচ্ছে লিগে। আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে লিগ শুরু হবে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল। চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে লিগ হবে। পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দলের প্লেঅফ ফরম্যাটে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। এবার মোট ১৬৩টি ম্যাচ হবে।

নাম থাকলেও চার্চিলের খেলা নিয়ে কিন্তু সংশয় রয়েছে কারণ ইতিমধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে ট্রান্সফার ব্যান করা হয়েছে দলটিকে।

 

আসন্ন আইএসএল ভারতীয় ফুটবলের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মরশুম হিসেবে দেখা হচ্ছে। ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলিও লিগ পরিচালনায় বড় ভূমিকা পালন করবে। নতুন এই মডেলে লিগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভবিষ্যতের রণকৌশল স্থির করার ক্ষেত্রে ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলি ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সর্বোচ্চ লীগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি । কিন্তু অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১.১ কোটি টাকা ফি জমা দিতে পারেনি তারা। তাই তারা খেলতে পারবে না।