ফের সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল! সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আইএসএল (ISL) শুরু হওয়ার কথা থাকলেও সম্ভবত ঐদিন থেকে ভারতীয় ফুটবলের চেনা মেজাজ দেখতে পাবেন না ক্রীড়াপ্রেমীরা। সূত্রের খবর, অন্তত দেড় মাস পিছিয়ে যেতে চলেছে টুর্নামেন্ট!পাশাপাশি পুরো প্রতিযোগিতা এবারও করা সম্ভব হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
গতবার আইএসএল দেরিতে শুরু হওয়ায় প্রতিযোগিতার ছোট করে দেওয়া হয়েছিল। প্রতিটা দল একে অন্যের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছিল। এবারেও ISL সময় মতো শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মনে করা হচ্ছে ১৫ অক্টোবরের আগে টুর্নামেন্ট শুরু হবে না। এর নেপথ্য কারণ অবশ্যই ভারত ব্রাজিল ম্যাচ। আগামী ৩ অক্টোবর সেই ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তাই তার আগে আইএসএল শুরু করা সম্ভব নয় বলে জানা গিয়েছে। পাশাপাশি এই প্রতিযোগিতার আগামী মরশুমের খেলা টেলিভিশনের পর্দায় কে দেখাবে তাও ঠিক হয়নি। মোবাইল অ্যাপে অবশ্য ফ্যান কোডের মাধ্যমে খেলা দেখা যাবে।
















