Site Logo

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

EBBS Desk·
বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ -পাকিস্তানের বয়কট বিতর্কে এবার মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে আইপিএল (IPL) থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের (Pakistan) তরফ থেকে বিশ্বকাপ না খেলা নিয়ে একাধিক নাটক প্রকাশ্যে আসে। যদিও শেষমেষ আইসিসির নিয়ম মেনে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Mens T20 World Cup 2026) অংশগ্রহণ করেছে। এবার টুর্নামেন্ট শেষ হতেই জয় মনে করিয়ে দিলেন, ক্রিকেটে শেষ কথা বলবে আইসিসি। কোনও দেশের বোর্ডের জেরে এই ধরনের টুর্নামেন্টে অরাজকতা তৈরি করতে দেওয়া যাবে না।

Sponsored

Sranchi In Article

বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে আইপিএল থেকে ছাঁটাই করার পর থেকেই সমস্যা শুরু হয়। সেই সিদ্ধান্তের পরেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জেদ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি (Bangladesh Cricket Board)। আইসিসি (International Cricket Council) বারবার বোঝানোর চেষ্টা করলেও বরফ গলেনি। এরপর ঘি ঢালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) বাংলাদেশের অবস্থানকে সমর্থনই করেনি, বরং ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসে। যদিও শেষ মুহূর্তে আইসিসি-র হস্তক্ষেপে তারা পিছু হটেছিল। ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই শুরু হয় টুর্নামেন্ট। সেই কথা মনে করিয়ে মুম্বইয়ে এক অনুষ্ঠানে জয় শাহ জানান, বিশ্বকাপ শুরুর আগে এক সময় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তাঁর কথায়, “আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনও দলই সংস্থার চেয়ে বড় নয়। একটি দল দিয়ে কোনও সংগঠন তৈরি হয় না, সব দল একসঙ্গে মিলেই সংগঠন গড়ে ওঠে।” তাঁর এই মন্তব্যকে বিশেষ করে আমিনুল ইসলাম (Aminul Islam) এবং মহসিন নকভির (Mohsin Naqvi) উদ্দেশ্যে সতর্কবার্তা হিসেবে দেখছে ক্রিকেট মহল।

-

-

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →