শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেট শিবিরে দুঃসংবাদ। ফিটনেস পরীক্ষায় পাস করেও শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে তাঁর পরিবর্ত কে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি দার (Auqib Nabi Dar)। এখনও পর্যন্ত ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়নি তাঁর।
বুমরাহকে দলে রেখেই ২৮ জুলাই ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হলেও তাঁর খেলা নির্ভর করছিল ফিটনেস ছাড়পত্রের ওপর। কয়েকদিন আগে জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবর দিয়েছে বিসিসিআই, সম্পূর্ণ সুস্থ বুমরাহ। বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস টেস্টে পাস করেছেন।
কয়েকদিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। জানা গিয়েছে বিসিসিআই সেন্ট্রাল অফ এক্সিলেন্সে পরীক্ষার পর তিনি বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন। এর ফলেই ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের চিকিৎসকেরা তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না।
আগামী ১৫ অগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয়দ্বিতীয় টেস্ট খেলবে শুভমানরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল , কিন্তু কমে গেল সেই ম্যাচের দিন সংখ্যা। চার নয় গিলরা প্রস্তুতি ম্যাচ খেলবেন তিন দি্নের।
কলম্বোর একটি ক্রিকেট ক্লাবের মাঠে ৭ থেকে ৯ অগস্ট পর্যন্ত তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ম্যাচের দিন সংখ্যা কেন কমানো হল, তা জানানো হয়নি। বিবৃতি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৪ দিনের পরিবর্তে ভারতীয় দল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত ম্যাচটি হবে কলম্বোর নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে। আসন্ন দু’টি টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হাতছাড়া হলেই সিরিজে চাপ বেড়ে যেতে পারে।
















