বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর। জমি দিচ্ছে রাজ্য সরকার। কলকাতায় তৈরি হবে অ্যাকাডেমি। 

এই অ্যাকাডেমির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরই তাঁর দীর্ঘদিনের স্বপ্নের বেঙ্গল ফুটবল একাডেমি তৈরির ঘোষণা করলেন মিঠুন। সোমবার নিউটাউনে এক ঝাঁক প্রাক্তন ফুটবলারদের সঙ্গে নিয়ে অ্যাকাডেমি তৈরি কথা জানালেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা।

 

 মিঠুন জানিয়েছেন, ফুটবলে সবার উৎসাহ ফিরিয়ে আনতে হবে। কলকাতাতে তৈরি হবে অ্যাকাডেমি এর আগে ১৫ বছর জমির চেয়েও পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে সময় বদলেছে সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে। বর্তমানে বাংলা থেকে ফুটবলার উঠছে না। মোহনবাগান ইস্টবেঙ্গলের হাতে-কোনা কয়েকজন বাঙালি ফুটবলার খেলছে। আমাদের লক্ষ্য বাংলার প্রতিভাকে খুঁজে আনা। প্রতিটি জেলায় থেকে প্রতিভা খুঁজে বার করা হবে এমনকি পাহাড় থেকেও প্রতিভা তুলে আনা হবে। প্রাথমিকভাবে ৬০ জন ফুটবলারকে নিয়ে এই অ্যাকাডেমি তৈরি হবে। 

পাশাপাশি এই অ্যাকাডেমির ফান্ডিং প্রসঙ্গে মিঠুন বলেন, আমরা ইতিমধ্যেই এই অ্যাকাডেমির জন্য এক কোটি টাকা তুলেছিলাম। সেই এক টাকাটা আমাদের কাছে আছে। আমার লক্ষ্য হচ্ছে এই অ্যাকাডেমিকে স্বয়ংসম্পূর্ণ করা। এক কোটি টাকাকে আগে ৪ কোটি টাকা করা যাতে অ্যাকাডেমি চলতে কোন সমস্যা না হয়। এর পাশাপাশি আমরা সকলের থেকে সহযোগিতা চাইবো। একই সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আইএফএ ,রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যেই সরকার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদেরই অ্যাকাডেমিতে কোন সুপারিশ চলবে না। যোগ্যতার ভিত্তিতেই ফুটবলাররা সুযোগ পাবেন।

 মিঠুন চক্রবর্তীর এই অ্যাকাডেমি সঙ্গে যুক্ত থাকছেন কম্পটন দত্ত, মিহির ঘোষের প্রাক্তন ফুটবলাররা। যারা অ্যাকাডেমির কোচিং প্যানেলে থাকবেন। পাশাপাশি থাকছেন আন্তর্জাতিক ফুটবলারদের নিয়ে একটি স্কাউট টিম। ১৯৯০ দশকের শেষ দিক থেকেই অ্যাকাডেমি তৈরির চেষ্টা করতে থাকেন মিঠুন। কিন্তু নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি অবশেষে রাজ্যে পালাবদলের পরে সেই অ্যাকাডেমি তৈরির পথে পা বাড়ালেন মিঠুন চক্রবর্তী।